একঝলক (২৩ ফেব্রুয়ারি,২০২৪)

শিল্পী সাকিল হক ও শিল্পী সেলিনা লিপির ‘লাইফ উইথ ক্যানভাস’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কার্টুনিস্ট আহসান হাবীব। এরপর তিনি প্রদর্শনী ঘুরে দেখেন। পাঁচ দিন ধরে চলবে চিত্র প্রদর্শনী। বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
Ashraful Alam (Tito)
বেশি দামের আশায় অপরিপক্ব রসুন তুলেছেন কৃষকেরা। খেত থেকে আনা কাঁচা রসুন হালকা রৌদে দিয়ে পরিষ্কার করছেন তাঁরা। বকার টিলা, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ ফেব্রুয়ারি
পুষ্পমেলায় পছন্দের গাছের চারা কিনতে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৩ ফেব্রুয়ারি
ভুট্টার আগাছা নিধন করতে বিশেষ ওষুধ ছিটাচ্ছেন একজন কৃষক। আলালচর, গঙ্গাচড়া, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
বিল থেকে জাল দিয়ে মাছ ধরছেন জাহাঙ্গীর শেখ। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর ২৩ ফেব্রুয়ারি
রানীর দিঘিতে মাছ শিকারের আশায় বসেছে এক কানি বক। কুমিল্লা , ২৩ ফেব্রুয়ারি
মেঘনার চরে খেত থেকে বাঙ্গি তোলার পর তা বিক্রির জন্য ঝাঁকায় সাজাচ্ছেন এক কৃষক। প্রতিটি পাকা বাঙ্গি ৩০ থেকে ১৫০ টাকা খুচরা দরে বিক্রি হয়। সেননগর, মেঘনা, কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি
কারখানায় বেতের তৈরি নারীদের খোঁপার ফুল তৈরি করছেন জুয়েনা আক্তার। প্রতিটি ফুল ২০ টাকায় পাইকারি দরে বিক্রি করেন তিনি। কাপ্তানবাজার, কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি
বৃষ্টির কারণে গতকাল বৃহস্পতিবার ভাটার কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলেন শ্রমিকেরা। আজ রোদ ওঠায় তা সরিয়ে দেওয়া হয়। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ২৩ ফেব্রুয়ারি
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব প্রতিযোগিতায় পরীক্ষা দিচ্ছে খুদে গণিতবিদেরা। স্কলার্সহোম কলেজ, মেজরটিলা সিলেট, ২৩ ফেব্রুয়ারি
তিস্তা নদীর পানি কমে যাওয়ায় মাছ ধরছেন জেলেরা। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
পোশাক কারখানার ঝুট কাপড় কিনে এনে রং করে রোদে শুকাচ্ছেন এক নারী। মুজিব বাঁধ, চর শিবরামপুর, পাবনা, ২২ ফেব্রুয়ারি
ঘোড়ার গাড়িতে করে মিষ্টিকুমড়া নিয়ে বাড়ি ফিরছেন চাষিরা। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
রেললাইনের ধারে বসে জাল বুনছেন মজিরউদ্দীন। পাশে বসা বাল্যবন্ধু আলিমউদ্দীনের সঙ্গে চলছে খোশগল্প। অযোদ্ধাপুর, রংপুর, ২২ ফেব্রুয়ারি
সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে মাউন্টেন সাইক্লিং প্রতিযোগিতায় নেমেছেন অংশগ্রহণকারীরা। মালনীছড়া চা–বাগান, সিলেট, ২৩ ফেব্রুয়ারি
নিজের বাগানের কাঁঠাল নিয়ে শহরের বাজারে বিক্রি করতে যাচ্ছেন পাহাড়ি এক বৃদ্ধ। কলেজগেটঘাট, রাঙামাটি, ২২ ফেব্রুয়ারি
ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ মহাসড়কে গতি পরিমাপক যন্ত্র (স্পিডগান) দিয়ে গাড়ির গতি পর্যবেক্ষণ করছেন। বদরপুর, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি
ডোবার পাড়ে গাছ থেকে বরই পারছে শিশুরা। কুতুবপুর, নিকলী, কিশোরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি
সাইকেলের টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। জানকি পানবাড়ী, রংপুর, ২২ ফেব্রুয়ারি