একঝলক (২৯ আগস্ট ২০২৬)

বাগানে ফুটেছে নজরকাড়া অপরাজিতা ফুল। পদুয়ার বাজার, কুমিল্লা, ২৯ আগস্ট
ছবি: আবদুর রহমান
কসমস ফুলের ওপর বসেছে বোলতা। ভাটিকাশর, ময়মনসিংহ, ২৯ আগস্ট
নৌকায় সাজিয়ে রাখা হয়েছে বয়াম ফাঁদ। এসব ফাঁদ দিয়ে নদী থেকে চিংড়ি মাছ ধরা হয়। ইকুরিয়া, কাপাসিয়া, গাজীপুর, ২৯ আগস্ট
শরতে কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি হাতছানি দিচ্ছে ভ্রমণপিপাসুদের। বাকছড়ি মুখ এলাকা, রাঙামাটি, ২৯ আগস্ট
রাতের বৃষ্টিতে দীঘিনালা-লংগদু সড়কে পানি ওঠায় সড়কের ওপর দিয়েই চলছে নৌকা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ আগস্ট
বিক্রির জন্য কলাবাগানে চাষ করা শাক তুলছেন এই কিষানি। বাহাদুরসিংহ, রংপুর, ২৯ আগস্ট
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী সমিতির নেতারা। আদালত চত্বর, আইনজীবী সমিতি ভবন, রংপুর, ২৯ আগস্ট
হলুদ জবার ডালে ঝুলে ফুলের রস খাচ্ছে মৌটুসী পাখি। হিল ভিউ রিসোর্টের বাগান, রাঙামাটি, ২৯ আগস্ট
বর্ষায় নদ-নদীতে পানি থাকায় নৌকায় করে দেবতাখুমের পথে ছুটছেন পর্যটকেরা। কচ্ছপতলী বাজার, বান্দরবান, ২৯ আগস্ট
জলাশয় থেকে পদ্মফল তুলে এনে বিক্রি করছেন এই ব্যক্তি। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ২৯ আগস্ট
পাহাড়ের ঢালে জুমচাষের জমি এখন সবুজে ভরে উঠেছে। এর মধ্যে বাতাসে দুলছে তিলশস্যের শিষ। বান্দরবান-রোয়াংছড়ি সড়ক, বান্দরবান, ২৯ আগস্ট
আমন ধানের জমি তৈরির সময় ট্রাক্টরে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা পরীক্ষা করছেন কৃষক। শোলমারী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ আগস্ট
ভ্যানে হলুদ রঙের তরমুজ বিক্রি করছেন এক বিক্রেতা। তিনি জানান, এসব জাতের তরমুজ পাহাড়ে চাষ করা হয়। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ২৯ আগস্ট
পুকুরে অন্য মাছ ধরতে গিয়ে ধরা পড়েছে একটি অপরিপক্ব পুরুষ কাঁকড়া। শোলমারী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ আগস্ট
প্রখর রোদ ও গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদ উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশা নিয়ে ছুটে চলেছেন এক চালক। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৯ আগস্ট
হাডুডু খেলায় দুই দলের লড়াই। পাশে দর্শকদের ভিড়। রমনপুর, মানিকগঞ্জ, ২৮ আগস্ট
বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তিতে হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনেরা। জেনারেল হাসপাতাল, নীলফামারী, ২৯ আগস্ট
খুচরা বিক্রির জন্য তাল সাজিয়ে রাখছেন এই ব্যবসায়ী। বিটেশ্বর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ আগস্ট
সিলেট নগরের ব্যস্ততম বন্দরবাজার-জিন্দাবাজার সড়কের কোর্ট পয়েন্ট এলাকায় সড়কের পাশে এভাবে লেগুনা পার্ক করে রাখা হয়েছে। এতে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৯ আগস্ট
ভোরের আলো ফুটতেই খাবারের খোঁজে একটি রেস্তোরাঁর সামনে শালিকের ঝাঁক। ধোপাকান্দি এলাকা, সলঙ্গা, সিরাজগঞ্জ, ২৯ আগস্ট