একঝলক (৩০ অক্টোবর ২০২৩)

হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। পাবনা, ৩০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ  
মাছ ধরে বাড়ি ফিরছেন কৃষক নূরুল ইসলাম। বগুড়া, ৩০ অক্টোবর
গাঁদা ফুলের রস খেতে বসেছে একটি প্রজাপতি। রাঙামাটি, ৩০ অক্টোবর
প্লাস্টিকের পাটি বিক্রি করতে গ্রামের পথে এক বিক্রেতা। গোয়ালচামট, ফরিদপুর ২৯ অক্টোবর
ঘেরের মাছের খাবার জোগাতে শেওলা সংগ্রহ করছেন দুজন। ডুমুরিয়া, খুলনা, ৩০ অক্টোবর
পাঁচ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গভীর নলকূপের পানি সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে পাত্র রেখে অপেক্ষা করছেন বাসিন্দারা। দেওভোগ, নারায়ণগঞ্জ, ৩০ অক্টোবর
সাইকেলে করে মাছের পোনা নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছেন, বিক্রি শেষে একসঙ্গে বাড়ি ফিরছেন তাঁরা। ডুমুরিয়া, খুলনা, ৩০ অক্টোবর
তিস্তার চরে আলুবীজ রোপণ করছেন এক কৃষক দম্পতি। কাউনিয়া, রংপুর, ৩০ অক্টোবর
লাউখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক মকবুল হোসেন। কুমিল্লা, ৩০ অক্টোবর
এক জমিতে একই সময়ে সাথি ফসল হিসেবে লালশাক, মুলা, ফুলকপি, টমেটো, মরিচের আবাদ করেছেন কৃষক আবদুল কুদ্দুছ। ফসলের খেতের আগাছা পরিষ্কার করছেন তিনি। বড়নোয়াগাঁও, কুমিল্লা, ৩০ অক্টোবর
বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে দফায় দফায় সড়কে বিক্ষোভ মিছিল করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। জামগড়া, আশুলিয়া, ৩০ অক্টোবর
ফুলজোড় নদের তীর সংরক্ষণ কাজে বোল্ডার ফেলা হচ্ছে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ অক্টোবর
বরিশাল অঞ্চল থেকে ট্রাকে করে আনা সুপারির বস্তা নামাচ্ছেন শ্রমিকেরা। সিলেট, ৩০ অক্টোবর
সাইকেলের চারপাশে প্লাস্টিকের তৈরি হরেক পণ্য নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। সিলেট, ৩০ অক্টোবর
আমন ধান পাকা শুরু হয়েছে। পাকা ধান ইঁদুর খেয়ে নষ্ট করে, তাই ইঁদুর ধরার বিশেষ ফাঁদ নিয়ে জমিতে যাচ্ছেন জমিরউদ্দীন। একটি ইঁদুর ধরতে তিনি জমির মালিকের কাছ থেকে ৫০ টাকা নেন। কাউনিয়া, রংপুর, ৩০ অক্টোবর
খালের কাদায় হাত দিয়ে খুঁজে খুঁজে মাছ ধরছেন এক ব্যক্তি। রংপুর, ৩০ অক্টোবর