ক্ষতিকর পোকা দমনে খেতের মাঝে বসানো হয়েছে আলোর ফাঁদ। সেখানে উড়ে এসে বসেছে একটি ফিঙে পাখি। লাউদাড়া, দোগাছি, পাবনা, ২৮ সেপ্টেম্বরভোরবেলায় সাদা মেঘের ভেলায় ঢেকে আছে সবুজ পাহাড়। মাচালং পাহাড়, সাজেক, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সন্তান কোলে বাজারে এসেছিলেন এই নারী। এখন বুকে সন্তানকে বেঁধে আর পিঠে ঝুড়িভরা সওদা নিয়ে ফেরার অপেক্ষায়। রুইলুই, সাজেক, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সবুজ ঘাসের মাঝে একটি বেজি। চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ২৮ সেপ্টেম্বর শরতের ভোরে সাইকেল চালিয়ে কাজের সন্ধানে চলেছেন তিনি। শুকানচকি, রংপুর, ২৮ সেপ্টেম্বরশীত আসতে এখনো বাকি। এখনই ভোরবেলায় কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশাভেজা পথে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে চলেছেন তিনি। কদমতলা, রংপুর, ২৮ সেপ্টেম্বরমোকামে নেওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে সুপারিভরা বস্তা। তিনমাথা, বগুড়া, ২৮ সেপ্টেম্বরধানখেতে জমে থাকা পানিতে বড়শি ফেলে মাছ ধরছেন তিনি। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বরবুনো লতার ডগায় উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। দৌলতপুর, খুলনা, ২৮ সেপ্টেম্বরট্রাক থেকে পুরোনো টায়ার নামাচ্ছেন এক ব্যক্তি। সংগ্রহের পর এসব টায়ার বাছাই, মেরামত করে বিক্রয় করা হবে। কদমতলী, সিলেট, ২৮ সেপ্টেম্বরকারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সিলেট, ২৮ সেপ্টেম্বরফরিদপুর থেকে চিড়া ও মুড়ির মোয়া নিয়ে খুলনায় বিক্রি করতে এসেছেন খালিদ মোল্লা। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ২৮ সেপ্টেম্বরসাঙ্গু নদের পানি কমে জেগে উঠেছে চর। সেখানে বাদাম বপনে ব্যস্ত পাহাড়ি চাষিরা। ভাঙ্গামুড়া, বান্দরবান, ২৮ সেপ্টেম্বরফসল চাষের উপযোগী করতে ট্রাক্টর দিয়ে জমির মাটি ঝুরঝুরে করছেন এক ব্যক্তি। ভাঙ্গামুড়া, বান্দরবান, ২৮ সেপ্টেম্বরপদ্মা নদীর পাড়ে সূর্যাস্তের দৃশ্য। হাইটেক পার্ক এলাকা, রাজশাহী, ২৮ সেপ্টেম্বরপদ্মা নদীর পাড়ে নৌকা মেরামতের কাজ করছেন মাঝিরা। টি-বাঁধ এলাকা, রাজশাহী, ২৮ সেপ্টেম্বরজেলা প্রশাসক কার্যালয় চত্বরে গাছে ফুটেছে শ্বেতকাঞ্চন ফুল। মানিকগঞ্জ, ২৮ সেপ্টেম্বরবিদ্যালয় ছুটির পর গ্রামীণ পাকা সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছে এক শিক্ষার্থী। গোপালপুর, ফরিদপুর, ২৮ সেপ্টেম্বরআর কিছুদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর কয়েক দিন পরই হবে লক্ষ্মীপূজা। সেই লক্ষ্মীর সরা তৈরিতে পালপাড়ায় ব্যস্ত সময় পার করছেন গৃহবধূ লিপি রানী পাল। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ২৮ সেপ্টেম্বরহাওর ও নদীপথ ধরে সিলেটে বেড়াতে আসা পর্যটকদের নৌকা ভিড়েছে সুরমা নদীর ঘাটে। তোপখানা, সিলেট, ২৮ সেপ্টেম্বরডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিশুর জ্বর কমাতে মাথা ধোয়ানো চলছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা, ২৮ সেপ্টেম্বরঢাকার প্রধান আড়তগুলোর মধ্যে অন্যতম বাদামতলী। দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে এখানে আসে নানা ধরনের ফল। পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও এখান থেকে ফল কেনেন। বাদামতলী, ঢাকা, ২৮ সেপ্টেম্বর