একঝলক (১৬ জুলাই ২০২৬)

গাছের পাতার ফাঁকে ফুটে থাকা ফুল। রাবারবাগান, রাঙামাটি, ১৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
গ্রামের পথে ঘুরে ৩০ টাকা দরে মুরগির ছানা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। জাফরপাড়া, পীরগঞ্জ, রংপুর, ১৬ জুলাই
এক পায়ে দাঁড়িয়ে শালিকপাখিটি। রাঙামাটি, ১৬ জুলাই
খেত থেকে তোলা কাঁকরোল পাইকারের কাছে বিক্রি করছেন এক চাষি। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ জুলাই
বাঙালি নদে মাছ ধরার প্রস্তুতিতে জাল মেরামত করছেন দুই জেলে। বিনোদপুর গ্রাম, শেরপুর, বগুড়া, ১৬ জুলাই
গাছে ফুটে আছে সন্ধ্যামালতী ফুল, চারপাশ রাঙিয়ে। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৬ জুলাই
বীজতলা থেকে ধানের চারা তুলে রোপণের জন্য দূরের জমিতে নিয়ে যাচ্ছেন কৃষক। খালাশপীর, পীরগঞ্জ, রংপুর, ১৬ জুলাই
জুলাই শহীদ দিবস উপলক্ষে সাতমাথার স্মৃতিস্তম্ভে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ। সাতমাথা, বগুড়া, ১৬ জুলাই
টানা বৃষ্টিতে সড়কে তৈরি হওয়া গর্তের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ জুলাই
আঙিনার বাগানে ফুটে থাকা লাল জবা ফুল। সিসিডিবি, শ্রীপুর, গাজীপুর, ১৬ জুলাই