একঝলক (৭ মার্চ ২০২৬)

কাঞ্চন ফুলের ডালে বসে মধু খুঁজছে ছোট্ট মৌটুসি পাখি। বসন্তের রঙে রঙিন প্রকৃতির এক মধুর মুহূর্ত। দৌলতপুর, খুলনা, ৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
ভ্যানে করে ঝুড়ির চালান নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। দৌলতপুর, খুলনা, ৭ মার্চ
কাপ্তাই হ্রদে ঢাক জাল ফেলে মাছ শিকার। বন্দুক ভাঙা, রাঙামাটি, ৭ মার্চ
মনু নদে পানি কমে গেছে। চরে ঘাস খাওয়াতে গরু নিয়ে এসেছে এক রাখাল। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ৭ মার্চ
খেত থেকে পেঁয়াজ তুলেছেন কিষানিরা। কয়রা, শিবালয়, মানিকগঞ্জ, ৭ মার্চ
বাজারে এসেছে মৌসুমি ফল বেল। রমজান মাস উপলক্ষে চাহিদা বেশি থাকায় দোকানে সাজানো হচ্ছে। জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে, রংপুর, ৭ মার্চ
উদালগাছের ডালে বসে আছে বসন্তবাউরি। পানছড়ি অরণ্যকুটির, খাগড়াছড়ি, ৭ মার্চ
রোদে ডালের বড়ি শুকাতে দেওয়া হয়েছে। নওগাঁ হাট, তাড়াশ, সিরাজগঞ্জ, ৭ মার্চ
বরিশাল থেকে আনা তরমুজ পাইকারি দরে কিনে তা বিক্রির জন্য ভ্যানে সাজিয়েছেন এই মৌসুমি ব্যবসায়ী। সিটিপার্ক বাজার, রংপুর, ৭ মার্চ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৭ মার্চ
সবজি হিসেবে বাজারে শজনে ডাঁটার বেশ চাহিদা, বাজারে আসার অপেক্ষায়। মুরারিদাহ, ফরিদপুর, ৭ মার্চ
গাছে ফুটেছে সুদৃশ্য ব্রাশ ফুল। ধামাই চা-বাগান, জুড়ী, মৌলভীবাজার, ৭ মার্চ
পেট্রল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। চালকেরা যানবাহনে জ্বালানি তেল নিতে এসে নোটিশ দেখে ফিরে যাচ্ছেন। বিএম কলেজ রোড, বরিশাল, ৭ মার্চ
বেশ কিছুদিন আগেও ঘোষরা ঘোল তৈরি করে ছোট ছোট হাঁড়িতে বিক্রি করতেন। এখন প্লাস্টিকের বোতল সেই স্থান দখলে নিয়েছে। হামছায়াপুর, শেরপুর, বগুড়া, ৭ মার্চ
তিস্তা নদীতে পানি কমেছে। মাঝখানে জেগে উঠেছে চর। সেখানে ফুটবল খেলছে দুরন্ত কিশোরেরা। রেলসেতু এলাকা, কাউনিয়া, রংপুর, ৭ মার্চ
পাহাড়ি তরুণী বুরগি কাপড় বুনছেন কোমর তাতে। ভাঙা মুড়া, নানিয়ারচর, রাঙামাটি, ৭ মার্চ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বের জ্বালানি তেলের বাজার অস্থির করে তোলায় সাশ্রয়ের পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন গতকাল শুক্রবার নিয়ম করে দিয়েছে, প্রতিটি মোটরসাইকেল দিনে একবারে দুই লিটারের বেশি তেল নিতে পারবে না। নতুন রাস্তা, খুলনা, ৭ মার্চ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশের দাবিতে বেশ কয়েকটি সংগঠন অবস্থান কর্মসূচি পালন করে। প্রেসক্লাবের সামনে, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি
মণিপুরিদের জমকালো হোলি উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা পালিত হচ্ছে। সিলেট একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা), ৭ ফেব্রুয়ারি
সাইকেলে চেপে জমিতে এসে আলু তোলার কাজ করছেন কৃষিশ্রমিকেরা। মাছহারি, কাউনিয়া, রংপুর, ৭ মার্চ
জং ধরা পুরোনো এলপি গ্যাসের সিলিন্ডারে রং করছে ব্যবসায়ী। ঠিকঠাক পরীক্ষা না করে জং ধরা সিলিন্ডার শুধু রং করে ব্যবহার ঝুঁকিপূর্ণ। কাশীপুর, খুলনা, ৭ মার্চ
বরিশালে ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে। বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। একটি বিপণিবিতানে জামা দেখছেন ক্রেতারা। সদর রোড, বরিশাল, ৭ মার্চ
শীত চলে গেলেও এখনো শীতের খেজুরের মিষ্টি রস আহরণে গাছে হাঁড়ি বাঁধছেন এক গাছি। তুলাগ্রাম, ফরিদপুর, ৭ মার্চ