ভারতের দার্জিলিংয়ের চা–বাগানের মতো দর্শনীয় হওয়ায় স্থানীয় লোকজন এই জায়গার নাম দিয়েছেন দার্জিলিং টিলা। এম আর খান চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৬ মেখেতে জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। বাইশটিলা, সিলেট, ২৭ মে। নিষেধাজ্ঞা না মেনে প্রকাশ্যে কাটা হচ্ছে টিলা। মহাজিরাবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ২৬ মেভারে করে শুঁটকি নিয়ে বিক্রির জন্য পাড়ামহল্লায় ঘুরছেন এই ফেরিওয়ালা। বাইশটিলা সিলেট, ২৭ মে।
বিজ্ঞাপন
ভাটার সময় ভদ্রা নদীর চরে এক কাঁকড়া। দাকোপ খেয়াঘাট, খুলনা, ২৭ মেসদ্য ধান কেটে নেওয়া খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ঠ্যালা জাল নিয়ে মাছ ধরতে এসেছেন এই ব্যক্তি। বাছাটিলা, সিলেট, ২৭ মে।
বিজ্ঞাপন
বাজারে উঠেছে দিনাজপুরে চাষ হওয়া বিভিন্ন জাতের লিচু। মানভেদে ১০০ লিচু ২৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২৭ মেমাঠে ধান শুকাচ্ছেন এই গৃহবধূ। শুকানোর পর এই ধান মিল থেকে ভাঙিয়ে চাল করে আনা হবে। বিল মামুদপুর, গেরদা, ফরিদপুর, ২৭ মে। অবিলম্বে ‘গুম’ হওয়া ব্যক্তিদের সন্ধান দেওয়ার দাবিতে স্বজনদের মানববন্ধন। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ এ মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ মেপারিশ্রমিকের বিনিময়ে ধান কাটার কাজ করছেন দুই নারী। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ২৭ মে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্লাস্টিক বর্জ্যসহ ময়লা-আবর্জনায় আগুন দেওয়া হয়েছে। এর ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শিমরাইল বাসস্ট্যান্ড, নারায়ণগঞ্জ, ২৭ মেকাপড় বুনছেন পাহাড়ি এই নারী। বাহারি রঙের এই কাপড় সামাজিক অনুষ্ঠানে পরেন তাঁরা। ওয়াগ্গা মহাজনপাড়া, রাঙামাটি, কাপ্তাই, ২৭ মে। সড়ক বিভাজকের ওপর দেওয়া হয়েছে তারের বেষ্টনী। এর ফাঁক গলিয়ে পার হচ্ছেন এক ব্যক্তি। ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। শিমরাইল, নারায়ণগঞ্জ, ২৭ মে কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে যেন স্বস্তি পেল মানুষ। তবে হঠাৎ মুষলধারে বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ২৭ মে।মৌমাছির চাক কেটে মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন মৌয়ালরা। মধু সংগ্রহের জন্য কাঁচা ও শুকনা পাতা এক করে ‘কাড়ু’ বানিয়ে ধোঁয়া দেওয়া হয় মৌচাকে। ধোঁয়ায় মৌমাছিরা চাক ছেড়ে পালালে চাক কাটেন মৌয়ালরা। বস্টুমখালী খাল, কয়রা, সুন্দরবন, ২৭ মেবৃষ্টির ফোঁটা লেগে আছে অলকানন্দা ফুলে। বাদুড়তলা, ২৭ মে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে হেঁটে গন্তব্যে যাচ্ছেন দুই তরুণী। কলাবাগান বাসস্ট্যান্ড, ঢাকা, ২৭ মেরিকশার হুড নামিয়ে বৃষ্টিতে ভিজে ফিরছেন দুই ছাত্রী। কলাবাগান বাসস্ট্যান্ড, ঢাকা, ২৭ মে