ভ্যানে করে দেশি বরই বিক্রি করছে কিশোর কামরুল ইসলাম। প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি করছে সে। মণ্ডলপাড়া, নারায়ণগঞ্জ, ৪ জানুয়ারি। রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২ নম্বর রেলগেট এলাকায়, নারায়ণগঞ্জ, ৪ জানুয়ারি।
বিজ্ঞাপন
কনকনে শীতে ফুটবল খেলায় মেতেছে কিশোর-তরুণেরা। শুভপুর, কুমিল্লা, ৪ জানুয়ারি
বিজ্ঞাপন
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে কচুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের লম্বা লাইন। কচুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সাঘাটা উপজেলা, গাইবান্ধা, ৪ জানুয়ারি। খেত থেকে পেঁয়াজ তোলার পর বাড়ির উঠানেই ছড়িয়ে বাছাই করছেন কৃষক হুমায়ন আহম্মেদ। তোরাপ শেখের পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ জানুয়ারি। শিকারের অপেক্ষায় বসে আছে বক। দেওপাড়া, গোদাগাড়ী, ৪ জানুয়ারি। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা-পাবনার সড়ক। সূর্যের দেখাও নেই সারা দিনে। তাই যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। গাছপাড়া, পাবনা, ৪ জানুয়ারি। বরিশালের বাকেরগঞ্জ থেকে এসব মাটির জিনিসপত্র খুলনায় বিক্রির জন্য ট্রলারে করে আনা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে এসব জিনিস কেনেন। ৭ নম্বর ঘাট, খুলনা, ৪ জানুয়ারি।কুমিল্লা সদর উপজেলার শালদর গ্রামের মনু মিয়া নিজের খেতে উৎপাদিত সবজি নগরের বিভিন্ন সড়কে ফেরি করে বিক্রি করেন। নজরুল অ্যাভিনিউয়ের শর্মা কেমিক্যালের সামনের সড়ক, কুমিল্লা, ৪ জানুয়ারি। বোরো ধান রোপণের শুরুতে হাতে মই টেনে খেত সমান করছেন কৃষকেরা। বাঘুন্দা গ্রামে, ফুলপুর, ময়মনসিংহ, ২ জানুয়ারি।পানচুটিয়া, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, রক্তজবা, গাঁদাসহ হরেক রকম শীতকালীন ফুলের গাছ ভ্যানে বিক্রি করতে বেরিয়েছেন আকবর মোল্লা। দাম হাঁকাচ্ছেন ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। বয়রা, খুলনা, ৪ জানুয়ারি। মিলাদ মাহফিলের কাজে ব্যবহারের জন্য অটোরিকশায় করে হুগলা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঢাকা-পেন্নাই-মতলব সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৪ জানুয়ারি। হাওরের পাশে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ হালিচারা রোপণ করছেন, কেউ আবার বীজতলা থেকে বীজ সংগ্রহ করছেন। উফতার হাওর, সিলেট, ৪ জানুয়ারি।ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পেতে নাতনিকে কম্বলে মুড়িয়েছেন দাদি রোসনারা বেগম। বুড়িরহাট, রংপুর, ৪ জানুয়ারি। উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে নানা বয়সের মানুষ আগুন পোহাচ্ছেন। শুকানচকি, রংপুর ৪ জানুয়ারিঘন কুয়াশার কারণে দুই সপ্তাহ ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই দুই রুটে ফেরি বন্ধ ছিল। আজ সকাল সাড়ে ৯টা থেকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট প্রান্তে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ জানুয়ারি। নতুন বই পাওয়ার আনন্দে মেতেছে ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। রাঙামাটি, ৪ জানুয়ারি। ঘন কুয়াশার মধ্যে মাঠে সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে একটি শিশু। কর্নকাঠি গ্রাম, চরকাউয়া ইউনিয়ন, বরিশাল, ৪ জানুয়ারি। বিভিন্ন জিনিস রাখতে একসময় মাটির তৈরি মটকার ব্যবহার খুব জনপ্রিয় ছিল। আগে মাটি দিয়ে তৈরি হলেও এখন এসব মটকা তৈরি করা হয় লোহা ও টিন দিয়ে। প্রতিটি মটকা পাইকারি দরে ১ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নিয়ে যান বিক্রেতারা। বড়পোল, হালিশহর চট্টগ্রাম, ৪ জানুয়ারি। নানা ধরনের সবজি চাষের ভরা মৌসুম এখন। মিষ্টিকুমড়ার চারা লাগানোর জন্য জমিতে মাটি স্তূপ করছেন এক কৃষক। চানপুর, কুমিল্লা, ৪ জানুয়ারি