পাটের আঁশ রোদে শুকানো হবে। এর আগে আঁটি বেঁধে এক জায়গায় জড়ো করা হচ্ছে। ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৫ আগস্ট বাড়ির বারান্দায় বসে নাতনিকে দোলনায় দুলিয়ে ঘুম পাড়াচ্ছেন নানি। হেডম্যান পাড়া, তারাছা, রোয়াংছড়ি, বান্দরবান, ২৬ আগস্টপ্লাস্টিকের জারে পানি ভরা হচ্ছে। পরে তা চায়ের দোকানে সরবরাহ করা হবে। কোমরপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ আগস্টবরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙন থেকে দুটি বিদ্যালয়, বাজার ও অন্যান্য স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। পশ্চিম ভূতেরদিয়া ও উত্তর বাহেরচর বাজারসংলগ্ন ভাঙনকবলিত এলাকা, বাবুগঞ্জ, বরিশাল, ২৬ আগস্ট
বিজ্ঞাপন
রাঙামাটি শহরে প্রতি বুধবার সাপ্তাহিক হাট বসে। বিভিন্ন এলাকা থেকে নৌযানে করে হাটে আসছেন নারী–পুরুষ। দীঘলি বাঁক, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ আগস্টকক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে গোসলে নামতে নিষেধ করে ওড়ানো হয়েছে লাল নিশানা। তবু পর্যটকেরা তা মানছেন না। কক্সবাজার, ২৬ আগস্ট
বিজ্ঞাপন
বিক্রির জন্য গাছ থেকে তাল কেটে তা স্তূপ করে রাখা হয়েছে। শিশুপার্ক এলাকা, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৬ আগস্ট হাটে মাছ ধরার চাঁইসহ বাঁশের তৈরি সামগ্রী বেচাকেনা হচ্ছে। মলয়হাট, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ আগস্টরবিশস্য রোপণের মৌসুম চলে এসেছে। খেত প্রস্তুতের কাজ করছেন কৃষকেরা। বেড়েরবাড়ী, ধুনট, বগুড়া, ২৬ আগস্টপদ্মা নদীতে দূরবর্তী স্থান থেকে গবাদি পশুখাদ্য তাজা ঘাস সংগ্রহ করে নৌকায় পাল উড়িয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক। পালডাঙ্গি, ডিক্রির চর, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ আগস্ট উড়ে যাচ্ছে ধবল বক। অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে এবং ঠোঁট পানিতে ডুবিয়ে এপাশ-ওপাশ করে এরা খাবার খায়। এদের খাদ্যতালিকায় রয়েছে ছোট মাছ, ব্যাঙাচি, শামুক, চিংড়িজাতীয় প্রাণী, ব্যাঙ ও উদ্ভিজ্জ উপাদান। দোগাছি, পাবনা, ২৬ আগস্টতিতাস গ্যাসের সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অনেক পরিবার রান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভর করছে। সিলিন্ডার কেনার সামর্থ্য না থাকায় কেউ কেউ ব্যবহার করছেন কাঠের চুলা বা ইলেকট্রিক হিটার। নবোদয় হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা, ২৬ আগস্ট