একঝলক (২৬ অক্টোবর ২০২৪)

কচুরিপানার ফুল ছড়াচ্ছে সৌন্দর্য। দিঘী, মানিকগঞ্জ, ২৬ অক্টোবর
ছবি: আব্দুল মোমিন
সদ্য রোপণ করা মুলার খেতে কীটনাশক দিচ্ছেন কৃষক। দুর্গাপুর, কুমিল্লা, ২৬ অক্টোবর
পাহাড়জুড়ে জুমের পাকা ধান। পাহাড়ি কিষানিরা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। মাঝিপাড়া, বাঘাইছড়ি, রাঙামাটি, ২৬ অক্টোবর
বগুড়ার খানাখন্দে ভরা বিভিন্ন সড়কে প্রতিনিয়তই চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী। কামারগাড়ি, বগুড়া, ২৬ অক্টোবর
বাহারি সবজির পসরা সাজিয়েছেন বিক্রেতা রহমান। গ্রাম থেকে ভ্যানে করে সবজি নিয়ে বসেন শহরের সার্কিট হাউসের সামনের সড়কে। বগুড়া, ২৬ অক্টোবর
রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতুটি এখন প্রাণহীন হয়ে পড়েছে পর্যটক না থাকায়। ডিয়ার পার্ক, রাঙামাটি, ২৬ অক্টোবর
নিজের জমির কাঁচকলা বিক্রি করতে শহরে যাচ্ছেন এই দুই ব্যক্তি। নাজিরহাট, রংপুর, ২৬ অক্টোবর
জমির ধান কেটে ঘোড়ার গাড়িতে নেওয়া হচ্ছে কৃষকের বাড়িতে। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা। পাবনা, ২৬ অক্টোবর
ধনেখেতে নিড়ানি দিচ্ছেন কয়েকজন কৃষিশ্রমিক। নয়াপুকুর, রংপুর, ২৬ অক্টোবর
শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে, পোশাকের পাশাপাশি কম্বল কেনা-বেচাও জমে উঠেছে পাইকারি দোকানে। হোসিয়ারি পট্টি, পাবনা, ২৬ অক্টোবর
বিক্রির জন্য বাড়ির উঠানে বসে বাঁশের শলা দিয়ে পলো তৈরি করছেন কারিগর আজগর শেখ। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২৬ অক্টোবর
কমতে শুরু করেছে হাওরের পানি। কম পানিতে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক শৌখিন শিকারি। পিঠাকরা হাওর, সিলেট, ২৬ অক্টোবর