X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (২৮ ফেব্রুয়ারি ২০২৪)
প্রথম আলো ডেস্ক
Published: 28 Feb 2024, 16:47
পরিকল্পিত পুনর্বাসনসহ ছয় দফা দাবিতে হকাররা সড়ক অবরোধ করায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরের টাইগারপাস সিআরবি মোড় এলাকা, চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি
আসিফ ও তৌহিদ দুই ভাই। ধানের চারা রোপণের আগে মই দিয়ে জমি প্রস্তুত করছেন তাঁরা। তেঘড়ি গ্রামের মাঠ, শিবগঞ্জ, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি
পড়ন্ত বিকেলে আকাশে ডানা মেলেছে কবুতর। নয়াবাটি, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
ধান সেদ্ধ করছেন এক গৃহবধূ। পরে সেদ্ধ ধান রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করা হবে। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
পথের ধারে টক-মিষ্টি স্বাদের স্ট্রবেরির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। চাঁদনী বাজার এলাকা, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি
নিজের তৈরি ঝাঁকা বিক্রির জন্য ভ্যানে করে হাটে নিয়ে যাচ্ছেন বিক্রেতা জাহাঙ্গীর মল্লিক। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
পেঁয়াজের মাঠে পরিচর্যার ফাঁকে দুপুরের খাবার খাচ্ছেন চার কৃষক। এ সময় খোশগল্পে মেতে ওঠেন তাঁরা। চাঁন্দাই, আটঘরিয়া, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
রোদে মরিচ শুকাচ্ছেন নিকলী হাওরপারের বাসিন্দা তাহের উদ্দিন। বেড়িবাঁধ এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
টিফিনের ঘণ্টা পড়তেই কলপাড়ে শুরু হয় হুড়োহুড়ি। কার আগে কে হাত ধুয়ে টিফিন খেতে যাবে, যেন তারই প্রতিযোগিতা। বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্শ্বডাঙ্গা, চাটমোহর, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
ছোট পিকআপ ভ্যানে মাত্রাতিরিক্ত খড় বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি আছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সোয়াগাজি এলাকা, কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি
মাঠ থেকে খেসারির গাছ তুলে ভ্যানে নিচ্ছেন কৃষক। গুয়াখরা, চাটমোহর, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
পাট কিনে গোডাউনে তা বাছাই করে কাটিং করা হচ্ছে। এরপর এই পাট রপ্তানির জন্য মোড়কীকরণ করা হবে। দৌলতপুর, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
সাইকেলে চেপে স্কুলে যাচ্ছে দুই বন্ধু। মহেলা, চাটমোহর, পাবনা, ২৮ ফেব্রুয়ারি
শর্ষে কাটা হচ্ছে। এবার শর্ষের ফলন ভালো হয়েছে। এতে কৃষকেরা খুশি। রামজীবন এলাকা, রংপুর, ২৮ ফেব্রুয়ারি
রাধা-কৃষ্ণের প্রতিমা তৈরিতে ব্যস্ত এক শিল্পী। হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টপ্রহর উৎসবের জন্য এই প্রতিমা তৈরি করা হচ্ছে। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ২৮ ফেব্রুয়ারি
কাপড়ে স্ক্রিনপ্রিন্টের মাধ্যমে দৃষ্টিনন্দন নকশা ফুটিয়ে তুলছেন দুজন কারিগর। আড়াইহাজারের ছনপাড়া এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
উল্টো পথে সিএনজিচালিত অটোরিকশা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি
তিন দফা দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সড়কে যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ২৮ ফেব্রুয়ারি
বাঁশের তৈরি মুরগির খাঁচাসহ গৃহস্থালির নানা পণ্য ভ্যানে বোঝাই করে মহাসড়ক দিয়ে হাটে যাচ্ছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, রংপুর, ২৮ ফেব্রুয়ারি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন
‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা