একঝলক (২৩ ফেব্রুয়ারি ২০২৬)

ইঞ্জিনচালিত নৌকায় চেপে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। দীঘলি বাঁক, রাঙামাটি, ২৩ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
বাহারি সব নকশার কাঠের তৈরি নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। শহীদ খোকন পার্কের সামনের সড়ক, বগুড়া, ২৩ ফেব্রুয়ারি
কলাগাছের পাতার ওপর গিরগিটি। মল্লিকের মোড়, খুলনা, ২৩ ফেব্রুয়ারি
দূর থেকে মনে হয় যেন সাদা গালিচা বিছিয়ে রাখা হয়েছে। আসলে এটা বীজ পেঁয়াজের মাঠ। পেঁয়াজের বীজ উৎপাদনে সুনাম রয়েছে ফরিদপুরের। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ হাজার ৮৬৫ হেক্টর জমিতে বীজ পেঁয়াজের আবাদ করেছেন কৃষকেরা। গোবিন্দপুর, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি
খেত চাষ করছেন কৃষক, পাশে উড়ছে বক। দেবীনগর, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে। নর্থ জোন ও ইস্ট জোন খেলা চলাকালে মাঠে দর্শকেরা। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া, ২৩ ফেব্রুয়ারি
পথের পাশে দোকান বানিয়ে খেলছে শিশুরা। ইকরি, গেরদা, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি
মাঠে মাঠে এখন চলছে শর্ষে কাটার ব্যস্ততা। দৈনিক ৭০০ টাকা মজুরিতে খেতে শর্ষে কাটার কাজ করছেন কৃষিশ্রমিক। মিরসরাই, চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি
জুমের কাজের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া। ধার্য্যছড়ি, রাঙামাটি, ২৩ ফেব্রুয়ারি
ঈদ উপলক্ষে টুপিতে সেলাইয়ের নকশা করার হিড়িক। এই টুপি যাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। একটি টুপি সেলাই করে নকশাভেদে এক হাজার থেকে দেড় হাজার টাকা পারিশ্রমিক পান নারী শ্রমিকেরা। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
নৌকা থেকে জাল ফেলে মাছ ধরছেন তাঁরা। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি
ঈদ উপলক্ষে যাত্রীদের আকৃষ্ট করতে পুরোনো বাস সংস্কারের মাধ্যমে চকচকে করে নিচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। আবার কেউ কেউ পুরোনো বাসের যন্ত্রপাতি দিয়ে নতুন বাস বানাচ্ছেন। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
সাইকেলে প্লাস্টিকের গৃহস্থালির পণ্য নিয়ে বিক্রি করতে যাচ্ছেন তিনি। সেন্টারের হাট, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
জমিতে সেচের পাইপ থেকে পানি চুইয়ে কংক্রিটের রাস্তায় জমেছে। সেখানে গোসল করতে নেমেছে বুলবুল পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি
পানের বরজে পরিচর্যার কাজে ব্যস্ত চাষি। বলরামপুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
মৎস্য অবতরণ কেন্দ্রের বাজারে নানা ধরনের মাছ বিক্রির জন্য নিয়ে বসেছেন বিক্রেতারা। তাঁরা জানান, রোজার শুরুর দিকে দাম বেশি থাকলেও এখন মাছের দাম কিছুটা কম। পোর্ট রোড, বরিশাল, ২৩ ফেব্রুয়ারি
শহরের বাড়ির টিনের চালায় দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে একটি বেজি। রহমাননগর, বগুড়া, ২৩ ফেব্রুয়ারি
রমজানে বরিশালের পাইকারি বাজার থেকে নানা ধরনের নিত্যপণ্য কিনে নিয়ে ট্রলারে তুলছেন শ্রমিকেরা। নদীপথে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট গন্তব্যে। পোর্ট রোড, বরিশাল, ২৩ ফেব্রুয়ারি
ফুটেছে রঙিন ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি
কাঁটাভরা মান্দারগাছের ডালে দুঃসাহসিক ভঙ্গিতে উঠছে কাঠবিড়ালি। ক্রাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ২৩ ফেব্রুয়ারি
কাজীবাছা নদীতে মাছ ধরতে নামার প্রস্তুতি। বুজবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি
খুঁটির ওপর বসে খাবার খাচ্ছে একটি বানর। রামজাদী, বান্দরবান, ২৩ ফেব্রুয়ারি