শরতের স্নিগ্ধ সকালে ফুটেছে ডেনড্রোবিয়াম অর্কিড ফুল। ভাটিকাশর, ময়মনসিংহ, ২৭ আগস্টপথের ধারের টিলার গায়ে ফুটেছে বেগুনি দাঁতরাঙা ফুল। চলতি পথের সৌন্দর্য বাড়িয়েছে ফুলটি। শাহি ঈদগাহ, সিলেট, ২৭ আগস্টসকাল থেকেই জমে উঠেছে সবজির বাজার। জমি থেকে আনা ঢ্যাঁড়স কিনে ঢাকায় পাঠানোর জন্য স্তূপ করছেন পাইকার–ব্যাপারীরা। মুলাডুলি, ঈশ্বরদী, পাবনা, ২৭ আগস্ট। ছবি: হাসান মাহমুদ নিজের জুমখেত থেকে গাঁদা ফুল তুলছেন বাদন চাকমা। জুমচাষিদের কাছে এ ফুল ‘সত্রং ফুল’ নামে পরিচিত। সাধনাপুর টিলা, রাঙামাটি, ২৭ আগস্ট
বিজ্ঞাপন
ফলবাগানে লতানো গাছে ধরেছে তেলাকুচা ফল। দারুণ রঙের এই ফল অনেকে প্রাকৃতিক ঔষধি উপাদান হিসেবে খেয়ে থাকেন। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ২৭ আগস্ট। ছবি: সাদিক মৃধাভোরের বৃষ্টির ফোঁটা জমে শোভা পাচ্ছে বনের সবুজ পাতা। কুমরা টিলা, রাঙামাটি, ২৭ আগস্ট
বিজ্ঞাপন
সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন খুন হওয়ার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। পুলিশ কমিশনারের কার্যালয়, রংপুর, ২৭ আগস্টপাটের আঁশ ছাড়াচ্ছেন এক কৃষক। তেবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ, ২৭ আগস্টশীত আসতে এখনো অনেক দেরি। এর মধ্যেই শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ সেলাই চলছে। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ আগস্টচলনবিলের পানি কমতে শুরু করেছে। তারপরও বিলের সৌন্দর্য উপভোগ করতে মানুষের কমতি নেই। নৌকা ও স্পিডবোটে চড়ে বিশাল জলরাশিতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। উধুনিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ২৭ আগস্টশুকনা গাছের ডালে বসেছে ফড়িং। বালাঘাটা, বান্দরবান, ২৭ আগস্টপথের পাশে জরাজীর্ণ জায়গায় জন্মেছে লাল ভেরেন্ডা। ঔষধি গাছ হলেও এর বীজ ও আঠা অত্যন্ত বিষাক্ত। পাবলা, খুলনা, ২৭ আগস্টলাউগাছের চারপাশের আগাছা পরিষ্কার করছেন এক কিষানি। ভাঙ্গামুড়া, বান্দরবান, ২৭ আগস্টসকালে মক্তবে যাচ্ছে দুই শিশু। জামতলি, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৭ আগস্টভাদ্রের কাঠফাটা রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে ইট ভাঙছেন ইদ্রিস আলী। রোদের তীব্রতাও থামাতে পারে না তাঁর জীবিকার সংগ্রাম। মদিনাবাগ সিটি বাইপাস সড়ক, খুলনা, ২৭ আগস্টগাজীপুরে ঝুটের গুদামে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। গাজীপুর, ২৭ আগস্টযমুনা নদীর ধারে ফুটে আছে বন তুলসী বা বন মরিচগাছের ফুল। যমুনা নদীর ক্রসবার–৪, বেলুটিয়া, সিরাজগঞ্জ, ২৭ আগস্টবাড়ির জন্য সকালে কচুর লতি সংগ্রহ করছেন এক প্রবীণ। চা-বাগানের প্রাকৃতিক ছড়ায় জন্মে কচুর লতি। টিলা ও ছড়ার এসব লতির কদরও বেশি। দলদলি চা-বাগান, সিলেট, ২৭ আগস্টমধ্যদুপুরের প্রখর রোদের মধ্যে বিদ্যালয় ছুটি হওয়ার পর ছাতা মাথায় বাড়ি ফিরছে এই শিক্ষার্থীরা। রঘু, রংপুর, ২৭ আগস্টকলাপাতায় জাল বুনে স্থির হয়ে শিকারের অপেক্ষায় মাকড়সাটি। পাবলা, খুলনা, ২৭ আগস্টট্রলার থেকে ইট খালাস করছেন শ্রমিকেরা। ইটভাটা থেকে নিয়ে আসা এসব ইট বিক্রয়কেন্দ্রে মজুত করা হচ্ছে। সদর হাসপাতাল ঘাট, খুলনা, ২৭ আগস্টইঁদুর শিকার করে খেতে ব্যস্ত একটি বেজি। বিষধর সাপসহ নানা ধরনের সাপ শিকারে এরা দক্ষ। সুযোগ পেলে মাছ ও হাঁস-মুরগিও শিকার করে। শিবরামপুর, দোগাছি, পাবনা, ২৭ আগস্টআঁশ ছাড়ানোর পর খালের পানিতে পাট ধুয়ে নিচ্ছেন চাষিরা। এরপর রোদে শুকিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করবেন তাঁরা। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ২৭ আগস্টবীজতলা থেকে আমন ধানের চারা সংগ্রহ করে আঁটি বেঁধে রাখছেন এক কৃষক। আঁটি বাঁধা ধানের চারায় লেগে থাকা কাদা ধুয়ে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছেন। মুসুরিয়া, বরিশাল, ২৭ আগস্টপথের ধারে খড় স্তূপ করে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করা হচ্ছে। নিমগাছি বাজার, ধুনট, বগুড়া, ২৭ আগস্ট