ফুলে বসেছে প্রজাপতি। ফুলবাড়ী গেট, খুলনা, ২৩ সেপ্টেম্বরক্লাস বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসন ভবনের পশ্চিমে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ সেপ্টেম্বরহলদে বউ পাখিটি বনের ভেতরে খাদ্যের খোঁজে । খামারপাড়া, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বরফেরিওয়ালার কাছ থেকে ইমিটেশনের গয়না ও প্রসাধনী কিনছেন এক গৃহিণী। মেকুড়া, রংপুর, ২৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কাঁটাগাছের ফুল বা কাঁটার মুকুট ফুল। এটি সাধারণত শোভাবর্ধক গাছ, যা বাগান বা টবে লাগানো হয়। বাদুড়তলা, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বরচালের গুঁড়া দিয়ে তৈরি জামাই পিঠা বিক্রি করার জন্য মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন তিনি। মীরগঞ্জ, রংপুর, ২৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
ভাটায় অল্প পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নেমেছে শিশুটি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২৩ সেপ্টেম্বরস্বল্প মূল্যে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে ভোর থেকে ডিলারের দোকানের সামনে ভিড় করেছেন নিম্ন আয়ের মানুষেরা। হাড়োকান্দি, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বরতিতাস নদ থেকে খড়ো জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী, আসাদপুর, হোমনা, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বরদুপুরে ফোটে এবং পরদিন সকালে ঝরে পড়ে, হয়তো সে কারণেই এই ফুলের নাম ‘দুপুরমণি’। এই ফুল বাংলায় কটলতা, বন্ধুলী, বন্ধুক, দুপুরচণ্ডী, বনদুলি, বনঢুলি, বন্দুকা, বাধুলিপুষ্প, দুপুর মালতি ইত্যাদি নামেও পরিচিত। দোগাছি, পাবনা, ২৩ সেপ্টেম্বরবাঁশের কঞ্চিতে বসে আছে ফড়িং। পাড়াটঙ্গী, মুক্তাগাছা, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বরকাজ পাওয়ার আশায় ভোর থেকে অপেক্ষায় দিনমজুরেরা। বড় বাজার, পাবনা, ২৩ সেপ্টেম্বরগ্রামের পাকা সড়ক ধরে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয় যাচ্ছে দুই শিক্ষার্থী। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর নদীতে ভেসে আসা প্লাস্টিকের বর্জ্য জোয়ার-ভাটার সঙ্গে মিশে সুন্দরবনের গভীরে পৌঁছানোর পথে। সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ নদের তীর, কয়রা, খুলনা, ২২ সেপ্টেম্বরঘাসের ডালে বসেছে রঙিন প্রজাপতি। বালাঘাটা, বান্দরবান, ২৩ সেপ্টেম্বরদুর্গাপূজার অন্যতম আচার হলো ঘট স্থাপন। পূজা সামনে রেখে ঘটে রং করছেন এক বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ২৩ সেপ্টেম্বরপুকুর পাড়ে দাঁড়িয়ে আছে বক পাখি। তংপ্রু তঞ্চঙ্গাপাড়া, বান্দরবান, ২৩ সেপ্টেম্বরশরতের তপ্ত দুপুরে সিলেটের সুরমা নদীর ওপর আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। চাঁদনীঘাট, সিলেট, ২৩ সেপ্টেম্বরবিশাল সবুজ মাঠজুড়ে ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কালিম পাখিটি। সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর। ২৩ সেপ্টেম্বরসূর্যাস্তের দৃশ্য হাওরে, ছোট্ট ডিঙিতে করে মাছ শিকারে ব্যস্ত কয়েকজন। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৩ সেপ্টেম্বরসৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে অপরাজিতা ফুল। স্থানীয় মারমা ভাষায় অঙ: বাই ঞো: নামে পরিচিত। লেমুঝিরি মারমাপাড়া, বান্দরবান, ২৩ সেপ্টেম্বরআকর্ষণীয় মহেশ্বরী পূজামণ্ডপের তোরণের শেষ সময়ের কাজ চলছে। কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল ও কলেজ মাঠ, মৌলভীবাজার, ২৩ সেপ্টেম্বর