লাল রঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। ফুলবাড়ী গেট, খুলনা, ১১ নভেম্বরপথের ধারে ফুটে আছে লজ্জাবতী ফুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ১১ নভেম্বর
বিজ্ঞাপন
রবিশস্যের জন্য জমির মাটি তৈরিতে ব্যস্ত কৃষক। ক্ষিদ্রপেড়ি, গাবতলী, বগুড়া, ১১ নভেম্বর
বিজ্ঞাপন
টিনের চালায় খুনসুটিতে ব্যস্ত জোড়া ঘুঘু। বামুনিয়া, গাবতলী, বগুড়া, ১১ নভেম্বরহিম ছড়ানো কার্তিকের সকালে বাড়ির পোষা বিড়ালছানাটি খেলায় মেতেছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ নভেম্বরসকালের মিষ্টি রোদে খেলার ছলে কুকুরছানার সঙ্গে দোলনায় বসে দোল খাচ্ছে পাহাড়ি দুই শিশু। নীলাচল, বান্দরবান, ১১ নভেম্বরপুকুরে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে সাদা বক। ভাঙ্গামুড়া, বান্দরবান, ১১ নভেম্বরধুন্দুল ফুলের মধু নিচ্ছে প্রজাপতি। নয়নপুর, শ্রীপুর, গাজীপুর, ১১ নভেম্বরখাবারের জন্য জলাশয়ে মহিষ ও বকের সহাবস্থান। রাজঘাট, ডুমুরিয়া, খুলনা, ১১ নভেম্বরলতায় বসে আছে টিয়া পাখি। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি, ১১ নভেম্বরকাপ্তাই হ্রদে মাছ ধরতে বিশাল এলাকা জাল দিয়ে ঘিরে টেনে তুলছেন জেলেরা। সড়ক বাঁধ, রাঙামাটি, ১১ নভেম্বরদেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এমন সকালে পাকা ধান কাটছেন এক কৃষক। তেলিপাড়া, পঞ্চগড়, ১১ নভেম্বরহেমন্তের মাঝামাঝিতে এসে শীত শীত অনুভূতি বাড়ছে। সকালের নরম রোদে বসে আছেন এক প্রবীণ ব্যক্তি। রাজুখাঁ, রংপুর, ১১ নভেম্বরসাইকেল চালিয়ে গ্রামের ছায়াঘেরা পথে বিদ্যালয়ে যাচ্ছে মেয়েরা। রঘু, রংপুর, ১১ নভেম্বরমহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, টামটা, দাউদকান্দি, কুমিল্লা, ১১ নভেম্বরবরেন্দ্র অঞ্চলে চলছে ধান কাটার উৎসব। ধান কেটে ঘরে তুলছেন কৃষক-শ্রমিকেরা। তানোর, রাজশাহী, ১১ নভেম্বরধান কাটা শেষে ঘরে ফিরছেন শ্রমিকেরা। কুজি, রাজশাহী, ১১ নভেম্বরবিল থেকে গবাদিপশুর খাবার নিয়ে ফিরছেন এক ব্যক্তি। ধাইগাঁ, ডুমুরিয়া, খুলনা, ১১ নভেম্বরক্লাস শেষে ভ্যানে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। তানোর, রাজশাহী, ১১ নভেম্বরচরাঞ্চলে এ বছর আমনের ফলন ভালো হয়েছে। নৌকায় ধান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। পালডাঙ্গী, ফরিদপুর, ১১ নভেম্বরবিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফলের পসরা সাজিয়ে বসে আছেন এক ফল বিক্রেতা। কান্দিরপাড়, কুমিল্লা, ১১ নভেম্বরগাছ থেকে জলপাই পেড়ে ক্রেটে ভরা হচ্ছে। গোল্লাপাড়া, রাজশাহী, ১১ নভেম্বরফেব্রুয়ারির ১ তারিখ থেকে বইমেলার আয়োজন ও বইমেলার স্টল ভাড়া কমানোর দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের আগে সমাবেশ করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। শাহবাগ, ঢাকা, ১১ নভেম্বরকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীর প্রবেশপথে গাড়িতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, সাইনবোর্ড এলাকা, ১১ নভেম্বর