এক মোটরসাইকেলে তিন শিশুশিক্ষার্থীকে নিয়ে চলছেন এক অভিভাবক। তা-ও আবার তাঁর একহাত পকেটে। নেই কারও মাথায় হেলমেট। পানবাজার এলাকা, রংপুর ২৮ নভেম্বরমুলার জমিতে সকালে নিড়ানি দিচ্ছেন কৃষক। হরিদেবপুর এলাকা, রংপুর ২৮ নভেম্বর
বিজ্ঞাপন
কৃষকের আবাদ করার মৌসুম এখন। আলুর খেতে কাজ করতে দল বেঁধে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। কৈবর্তপাড়া এলাকা, রংপুর ২৮ নভেম্বর
বিজ্ঞাপন
চন্দ্রমল্লিকা ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত এক নারী কৃষিশ্রমিক। পক্ষীফান্দা এলাকা , রংপুর ২৮ নভেম্বর ঘাঘট নদের পানিতে চিলের ওড়াউড়ি। শহরতলির আদর্শগ্রাম এলাকা, রংপুর ২৮ নভেম্বর ছোট জলাশয়ে সেচ দিয়ে পানি কমিয়ে মাছ ধরছেন কয়েকজন। এমন ছোট জলাশয়ে খলিসা, কই, শিং, টাকিজাতীয় মাছ পাওয়া যায়। উত্তর আইচা, সায়েস্তাবাদ, বরিশাল ২৮ নভেম্বর ধান কাটা ও মাড়াই শেষে খড়গুলো মাঠ থেকে ঘোড়ার গাড়িতে করে কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সুলতান খাঁর ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল , ফরিদপুর ২৭ নভেম্বর কৃষক লালন শেখ সংসারে বাড়তি আয়ের জন্য বাড়িতে হাঁস–মুরগি পালন করেন। তাই হাঁস–মুরগিগুলো ধরে রাখার জন্য বাঁশ দিয়ে নিজেই তৈরি করছেন খোপ। নাজিম ফকিরের ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর ২৭ নভেম্বর ঝুমকা লতা ফুল ফুটেছে গ্রামীণ পথের পাশে। কলাবুনিয়া গ্রাম এলাকা, রাঙামাটি ২৮ নভেম্বর কারিগরেরা বাঁশ–বেতের পণ্য বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন। ধানের মৌসুমে বেশ চাহিদা বাড়ছে ঝুড়ি, ঢালাসহ ধান–চাল সংরক্ষণের এ পণ্য। কুতুক ছড়ি গ্রামীণ বাজার, রাঙামাটি ২৮ নভেম্বর এক মাস ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দিন যাপন করছেন এলাকার মানুষ। নিরবচ্ছিন্ন পানি সরবরাহের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। সকালে দেওভোগ আখড়া এলাকায়, নারায়ণগঞ্জ ২৮ নভেম্বর গাছের ডালে বসেছে ছোট্ট টুনটুনি। ডুমুরিয়া, খুলনা, ২৮ নভেম্বর খেত থেকে কচুর লতি তুলে সেসব ভারে করে নিয়ে বাড়ি ফিরছেন কৃষক রেজাউল করিম। বাতাইছড়ি, বরুড়া, কুমিল্লা, ২৮ নভেম্বর নৌকায় করে মাছের ঘেরে খাবার দিচ্ছেন চাষি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৮ নভেম্বর রোদে শুকাতে দেওয়া মাটির পাতিল দেখছেন মৃৎশিল্পী শংকর পাল। প্রতিটি পাতিল ১০-১২ টাকা পাইকারি দরে বিক্রি হয়। টেগুরিয়া, দক্ষিণ বিজয়পুর, কুমিল্লা, ২৮ নভেম্বর একই মাচায় লাউ ও শিমের চাষ করেছেন কৃষক আলাউদ্দিন। খেত থেকে সবজি তুলে ডালায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন তিনি। লালমাই এলাকা, জামমুড়া, কুমিল্লা, ২৮ নভেম্বর ঝোড়ো বাতাসে মাটিতে নুয়ে পড়েছে পাকা ধানের গাছ। খেত থেকে সেই পাকা ধান কাটায় ব্যস্ত একদল কৃষিশ্রমিক। ডুগডুগির বাজার এলাকা, রংপুর, ২৮ নভেম্বর সাইকেলে করে কলেজে যাচ্ছেন দুই শিক্ষার্থী। কামদেবপুর এলাকা, রংপুর, ২৮ নভেম্বরদুর্গম পথ দিয়ে খেতের ধান নিয়ে বাড়ির পথে এক কৃষক। কানড়া গ্রাম, কাহালু, বগুড়া, ২৮ নভেম্বর সাইকেলে ডালা-কুলা নিয়ে বেরিয়েছেন বিক্রেতা জালাল উদ্দিন। সেগুলো দেখছেন এক গৃহিণী। অগ্রহায়ণ মাসে গ্রামের ঘরে ঘরে ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়ে। এ সময় বাঁশের তৈরি এসব জিনিসের চাহিদা বেড়ে যায়। শীতলাই গ্রাম, কাহালু, বগুড়া, ২৮ নভেম্বর নিজের তৈরি ঝাঁকা ভ্যানে করে হাটে নিয়ে যাচ্ছেন আখের মল্লিক। গৃহস্থালির কাজে ঝাঁকার চাহিদা থাকে সারা বছর। কোমরপুর এলাকা, সদর ফরিদপুর, ২৮ নভেম্বর পিঠা বানানোর ছাঁচ তৈরি করছেন মিনতি রানী পাল। নবান্নে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়লে এর চাহিদা বাড়ে। বাহিরদিয়া পালপাড়া, অম্বিকাপুর, ফরিদপুর, ২৮ নভেম্বর