একঝলক (২ মার্চ’২০২৬)

বাঁশের খুঁটিতে বসে আছে কসাই পাখি। মণ্ডলধরন, বগুড়া, ২ মার্চ
ছবি: সোয়েল রানা
ডুমুরিয়া উপজেলার একটি বড় অংশে সারা বছরই জলাবদ্ধতা থাকে। বর্ষা হোক বা শুষ্ক মৌসুম, অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকে। এসব জলাবদ্ধ অঞ্চলে চলাচলের একমাত্র ভরসা স্থানীয় ছোট নৌকা, যা গ্রামবাসীর কাছে ‘ডোঙ্গা’ নামে পরিচিত। ডুমুরিয়া, খুলনা, ২ মার্চ
প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ির সামনের দোকানে বসে মোটর ও ফ্যানের কয়েল বাঁধাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন আলম মল্লিক। দীর্ঘ ৩৩ বছর ধরে এ কাজ করছেন তিনি। গুণগতমান ভালো হওয়ায় দূরদূরান্ত থেকে অনেকেই এসে ভিড় জমান তাঁর দোকানে। ধুলদি, মাচ্চর, ফরিদপুর, ২ মার্চ
দীর্ঘ সময় অনাবৃষ্টিতে ছড়ার পানি শুকিয়ে যাওয়ার কারণে পানির সংকট সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে বহুদূর গিয়ে পানি সংগ্রহ করে আনছে পাহাড়ি তিন শিশু। মিলনপুর, বাঘাইছড়ি, রাঙামাটি, ২ মার্চ
বসন্তে নতুন পাতা আসতে শুরু করেছে। কচিপাতা আসায় গাছের শোভাবর্ধন ঘটছে। আর্যপুর, বাঘাইছড়ি, রাঙামাটি, ২ মার্চ
জুমে হলুদ তুলতে যাচ্ছেন কয়েক পাহাড়ি নারী ও কিশোর-কিশোরী। দীঘিনালা, খাগড়াছড়ি, ২ মার্চ
শিমুলগাছের ডালে বসে আছে পাখিটি। বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ২ মার্চ
নার্সারিতে চাষ করা অ্যাজোলার উৎপাদন দেখছেন কৃষি কর্মকর্তা। খৈয়াছড়া, মিরসরাই, চট্টগ্রাম, ২ মার্চ
ফুটেছে আমের মুকুল। সেই মুকুলের সঙ্গে খেলায় মেতেছে গ্রামের শিশুরা। বালুকচড়া, শিবগঞ্জ, বগুড়া, ২ মার্চ
সকালবেলা মনু নদে নৌকা দিয়ে চলছে মাছ ধরা। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ২ মার্চ
বিদ্যালয়ের চত্বরে ঝরে পড়া পলাশ ফুল গাছতলা থেকে কুড়িয়ে নিচ্ছে শিশুরা। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় চত্বর, গোয়ালচামট, ফরিদপুর, ২ মার্চ