একঝলক (২৯ অক্টোবর ২০২৩)

প্লাস্টিকের বাক্সে তালের পিঠা নিয়ে বিক্রির জন্য বেড়িয়েছেন ইসমাইল মিয়া। প্রতিটি পিঠা ১০ টাকা করে বিক্রি করেন তিনি। কদমতলী এলাকা, সিলেট, ২৯ অক্টোবর
 ছবি: আনিস মাহমুদ
খাবার খুঁজে বেড়াচ্ছে এক খঞ্জনা পাখি। চন্দনীমহল, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২৯ অক্টোবর
পাইকারি দামে সবজি কিনে তা পিকআপে করে ঘুরে ঘুরে বিক্রি করেন এই ব্যবসায়ীরা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ অক্টোবর
প্রাতর্ভ্রমণে বের হওয়া মানুষের ডায়াবেটিস পরীক্ষা করছেন বেসরকারি হাসপাতালের নার্স রোকনুজ্জামান। ডায়াবেটিস পরীক্ষার জন্য জনপ্রতি ৪০ টাকা নেন তিনি। সুরভি উদ্যান এলাকা, রংপুর, ২৯ অক্টোবর
হেমন্তের সকালে সিলেটের সুরমা নদীতে নৌকায় বসে মাছ ধরছেন এক ব্যক্তি। মাছিমপুর এলাকা, সিলেট, ২৯ অক্টোবর
কৃষকের ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান। কৃষক আবদুর রাজ্জাক এ তাঁর স্ত্রী আয়েশা বেগম একসঙ্গে মাড়াইয়ের কাজ করছেন। ধুলদি রেলগেট এলাকা, মাচ্চার, ফরিদপুর, ২৮ অক্টোবর
মন্টু দাস বাঁশ দিয়ে তৈজসপত্র (ঝাঁকা) তৈরি করে সংসার চালান। বাড়ির উঠানে বসে ঝাঁকা তৈরি করছেন তিনি। প্রতিটি ঝাঁকা ৪০ টাকা দরে তিনি বিক্রি করেন। ধুলদি রাজাপুর এলাকা, মাচ্চার, ফরিদপুর, ২৮ অক্টোবর