একঝলক (১৬ জানুয়ারি ২০২৫)

বাগান বিলাস ফুলে বাহারি রঙের মৌটুসী পাখি কাটাছড়ি, রাঙামাটি, ১৬ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
চারদিকে এখন বোরো ধান রোপণের মৌসুম। এ সময় দল বেঁধে ধানের চারা রোপণে ব্যস্ত সময় কাটান দিনমজুর কৃষিশ্রমিক। টেবুনিয়া, পাবনা
বোরো ধান রোপণের জন্য জমিতে চাষ দেওয়া হচ্ছে। এতে মাটি থেকে বের হওয়া পোকামাকড় খাওয়ার জন্য ভিড় করেছে সাদা বকের দল। কৃষি খামার, টেবুনিয়া, পাবনা
ভোরের মৃদু কুয়াশায় ভৈরব নদে খেয়া পার হচ্ছে যাত্রীরা। দৌলতপুর, খুলনা, ১৬ জানুয়ারি
কৃষানি নিজের খেত থেকে মিষ্টিকুমড়ার ডোগা আর ফুল সংগ্রহ করে বিক্রি জন্য সড়কের পাশে পসরা সাজাচ্ছেন। ফুল আর ডোগা রাঙামাটি অঞ্চলের  পছন্দের একটি সবজি। বোদিপুর, রাঙামাটি, ১৬ জানুয়ারি
শীতের সকালে বোরো চাষের জন্য জমিতে মই টানছেন কৃষকেরা। দর্শনা, রংপুর, ১৬ জানুয়ারি
মেঠোপথ দিয়ে  দুপুরের জন্য খাবার সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। মিঠাপুকুর, রংপুর, ১৬ জানুয়ারি
শীতের মৌসুমে পানি কমে যাওয়াতে কীর্তনখোলা নদীর মাঝে চর জেগে উঠেছে। সকালে  নৌকা নিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। চরবাড়িয়া, চরবাড়িয়া, বরিশাল, ১৬ জানুয়ারি
পঞ্চগড়ে টানা তিন দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। সকালের হাড়কাঁপানো শীতে গৃহপালিত গরুর শীত নিবারণের জন্য গায়ে কম্বল ঢেকে দিয়েছেন এক কৃষক। মাহানপাড়া, পঞ্চগড়, ১৬ জানুয়ারি
মেঠো পথের পাশে মার্বেল খেলায় মেতেছে শিশুরা। চরবাড়িয়া, চরবাড়িয়া, বরিশাল, ১৬ জানুয়ারি
বাগান থেকে সংগ্রহ করা রাবারের কষ বড় ড্রামে ঢাল হচ্ছে । সরই, লামা, বান্দরবান, ১৬ জানুয়ারি
সাইকেলে করে সড়কে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে কামাল মিয়া। বিভিন্ন সবজির পাশাপাশি বিক্রি করছেন মিষ্টি কুমড়ার ফুল। প্রতি আঁটি ফুল বিক্রি করছেন ২০ টাকা দরে। নজরুল এভিনিউ, কুমিল্লা, ১৬ জানুয়ারি
আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে শারীরিক কসরত পরিবেশন করে বিদ্যালয় শিক্ষার্থীরা।   নজরুল এভিনিউ, কুমিল্লা, ১৬ জানুয়ারি
শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে খেতে গিয়ে আখ কাটছেন কৃষকেরা। এসব আখ চিনিকলে পাঠানো হবে। সদর উপজেলা, জয়পুরহাট, ১৬ জানুয়ারি
চাষ করা হলুদ পরিপুষ্ট হয়েছে কি না, দেখে নিচ্ছেন কৃষক জসিম মোল্লা। জমিতে এবার কলার সঙ্গে হলুদের আবাদ করেছেন তিনি। উথলি, শিবগঞ্জ, বগুড়া, ১৬ জানুয়ারি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগে বিদ্যালয় চত্বরে শারীরিক কসরত অনুষ্ঠানের মহড়া দিচ্ছে শিক্ষার্থীরা। সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় চত্বর, গোয়ালচামট সারদা, ফরিদপুর, ১৬ জানুয়ারি
দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করেছে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম দিনে খুলনা জেলা ও মহানগর পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয় খুলনার দাকোপ ও তেরখাদা উপজেলার খেলোয়াড়েরা। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনা, ১৬ জানুয়ারি
ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ মিছিলে হামলার প্রতিবাদে সমাবেশ। কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ, রাঙামাটি, ১৬ জানুয়ারি
বিক্রির জন্য বাঁশের তৈরি জিনিসপত্র বাজারে তুলেছেন মো. শফিক উদ্দিন। সাগরপাড়া কাঁচাবাজার, রাজশাহী, ১৬ জানুয়ারি
রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্রচার–প্রচারণার জন্য বিশালাকার পোস্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ঢেকে গেছে মহাসড়কের ইউলুপের বিভাজক। এতে নগরীর সৌন্দর্য যেমন হারিয়ে যাচ্ছে, তেমনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের লিংক রোডের হোসেন সরদার সড়কে, ঢাকা, ১৬ জানুয়ারি
ফসলের নতুন জাত উদ্ভাবন, মান বৃদ্ধি এবং অল্প জায়গায় অধিক উৎপাদনসহ কৃষি সম্প্রসারণ নিয়ে নানা গবেষণার কাজে ব্যস্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগারগাঁও, ঢাকা, ১৬ জানুয়ারি
বিভিন্ন রাষ্ট্রীয় ভবন ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য চাষ করা হচ্ছে নানা জাতের ফুল। ফুল গাছে পানি দিচ্ছেন এক মালি। রমনা পার্ক, ঢাকা, ১৬ জানুয়ারি