একঝলক (২৩ জুন ২০২৬)

ফুটেছে শ্বেতপদ্ম। এমসি কলেজ, সিলেট, ২৩ জুন
ছবি: আনিস মাহমুদ
মেঘের আড়ালে সূর্যের উঁকি। ফুরোমোন, রাঙামাটি, ২৩ জুন
সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে ট্রাকটি। বগুড়া-রংপুর মহাসড়ক, নওদাপাড়া, বগুড়া, ২৩ জুন
চাতালে ধান শুকানো হচ্ছে। কসাইটুলী, রংপুর, ২৩ জুন
গরমের মধ্যে রিকশায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত চালক। জয়নুল আবেদীন উদ্যান, ময়মনসিংহ, ২৩ জুন
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাসটি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মির্জাপুর বাইপাস, টাঙ্গাইল, ২৩ জুন
বাঁশ দিয়ে তৈরি টুকরি নিয়ে যাচ্ছেন বিক্রেতা। কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ জুন
কাজের খোঁজে দল বেঁধে শহরে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। মাহিগঞ্জ, রংপুর, ২৩ জুন
সেতুর সংযোগ অংশে সড়ক গেছে ধসে, তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। মোহনপুর লঞ্চঘাট সড়ক, কুমিল্লা, ২৩ জুন
মেঠো পথ ধরে দই বিক্রির জন্য বাজারে যাচ্ছেন তিনি। মঘাদিয়া, মিরসরাই, ২৩ জুন
ফুটেছে সাদা কাঠগোলাপ ফুল। শাকতলা, কুমিল্লা, ২৩ জুন
লামার নাজিরাম ত্রিপুরাপাড়ায় ভূমি দখল ও অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে আদিবাসী ছাত্র–জনতার ব্যানারে মিছিল। প্রেসক্লাবের সামনে, বান্দরবান, ২৩ জুন