একঝলক ( ২৬ সেপ্টেম্বর ২০২৩)

কোচিং শেষ করে বাড়ি ফিরছে একদল খুদে শিক্ষার্থী। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
ক্রেতাকে আকৃষ্ট করতে আলোর খেলনা ঘুরাচ্ছেন এই বিক্রেতা। জাবুসা, রূপসা, খুলনা, ২৪ সেপ্টেম্বর
ফ্রেমে আটকানো পাঞ্জাবির কাপড়ের ওপর হাতের বুননে কারুকাজ করছেন তিনি। ফুলতলা, খুলনা, ২৫ সেপ্টেম্বর
দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রের বেচাকেনা জমে উঠেছে। ঢোল, খোল, ঢাকসহ নানা রকমের বাদ্যযন্ত্রের দাম ৩০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। রংপুর, ২৫ সেপ্টেম্বর
নদীর ধারে কাশবনের মাঝ দিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। কাউনিয়া, রংপুর, ২৫ সেপ্টেম্বর
হাওরে ফুটে আছে অজস্র লাল-সাদা শাপলা। হাওর থেকে শাপলা তুলে নৌকায় করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ সেপ্টেম্বর
শিকারের আশায় বিদ্যুতের তারে বসে আছে শঙ্খচিল। সিলেট, ২৫ সেপ্টেম্বর
গত দুই দিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। সেখানে জাল ফেলে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। কাউনিয়া, রংপুর, ২৫ সেপ্টেম্বর
সিলেট ও চট্টগ্রাম থেকে বেত এনে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করে বিক্রি করেন এই ব্যক্তি। কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর
নাতি–নাতনির আবদার পূরণে কোমরসমান পানিতে শাপলা তুলছেন তিনি। পাবনা, ২৫ সেপ্টেম্বর
আবহাওয়া অনুকূলে থাকায় শরতের হালকা কুয়াশাঘেরা সকালেই ধান সেদ্ধ করতে নেমেছেন কৃষক দম্পতি। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ সেপ্টেম্বর
পানির স্রোতে মাছ ধরতে ফাঁদ পাতছেন তিনি। রংপুর, ২৬ সেপ্টেম্বর
তৈরি হচ্ছে বাঁশের তৈরি পণ্য। মানিকছড়ি, ২৬ সেপ্টেম্বর
সপ্তাহব্যাপী বিচ কার্নিভ্যাল উপলক্ষে সমুদ্রসৈকতে নামার পথে রঙিন ছাতা দিয়ে তৈরি হয়েছে বিশেষ প্যান্ডেল। কক্সবাজার, ২৬ সেপ্টেম্বর
পাহাড়ে চাষ হওয়া বাতাবি লেবু নৌকায় করে বিক্রি করতে নিয়ে আসা হয়েছে হাটে। রাঙামাটি, ২৬ সেপ্টেম্বর
বড় ফেনী নদীতে ঠেলা ও বসানো মশারির জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করছেন কয়েকজন মৎস্যজীবী। মুহুরী প্রকল্প এলাকা, সোনাগাজী, ফেনী, ২৫ সেপ্টেম্বর
বাড়ির উঠানে পাটি পেতে পড়ালেখায় ব্যস্ত শিশুরা। প্রতিদিন দুপুরের নাওয়া–খাওয়া শেষে এভাবে দল বেঁধে পড়তে বসে গ্রামের এই শিশুরা। চর কোষাখালি, দোগাছি, পাবনা, ২৬ সেপ্টেম্বর
পাবনার তৈরি কাঁচির বেশ সুনাম। দীর্ঘদিন ধরে এই কাঁচি তৈরির কাজ করেন সুজন মালিথা। লোহা ও পিতলের হাতল লাগানো কাঁচি মান ও আকারভেদে বিক্রি হয় ৭৫ থেকে ২০০০ টাকায়। দ্বীপচর, দোগাছি, পাবনা, ২৬ সেপ্টেম্বর
আয়নাল মাতুব্বর ১৮ বছর ধরে ঘটি গরম চানাচুর বিক্রি করেন। বাহারি পোশাকে গান গেয়ে হেলেদুলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন চিড়া, চানাচুর ও রসুনভাজা মেশানো চানাচুর। পশ্চিম খাবাসপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
বাড়ির ফটকে বসে নকশি কাঁথা সেলাই করছেন মর্জিনা ও মিম খাতুন। প্রতিটি কাঁথা সেলাই করে মজুরি পাবেন ৪০০ টাকা। মাগুড়ার তাইড় গ্রাম, শেরপুর, বগুড়া, ২৬ সেপ্টেম্বর
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত লাগোয়া বেলাভূমি থেকে বিভিন্ন প্রজাতির গাছপালা সাগরের প্রবল ঢেউয়ের ঝাপটায় উপড়ে পড়েছে। কুয়াকাটা, পটুয়াখালী ২৫ সেপ্টেম্বর