X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (২২ সেপ্টেম্বর ২০২৬)
ছবি:
Published: 22 Sep 2026, 15:11
শীত আসার আগেই লেপ–তোশক বিক্রি করতে বেরিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তিস্তা সড়ক সেতু এলাকা, কাউনিয়া, রংপুর, ২২ সেপ্টেম্বর
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কচুপাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিশু। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
ফুটেছে রুয়েলিয়া বা পটপটি ফুল। সুজানগর, পাবনা, ২২ সেপ্টেম্বর
সবুজ পাতার ফাঁকে ফুটেছে হলুদ ‘চন্দ্রপ্রভা’। সৈয়দ মুজতবা আলী সড়ক, মৌলভীবাজার, ২২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
হাট থেকে কেনা পাট নিয়ে যাচ্ছেন ক্রেতারা। হাসনাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ২২ সেপ্টেম্বর
ভোরে শহরের ময়লা–আবর্জনা সংগ্রহ করছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। গোয়ালচামট, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বাঁশের সাঁকো পার হয়ে বাজারে যাচ্ছেন যমুনার চরাঞ্চলের শাহানবান্দা গুচ্ছগ্রামের বাসিন্দারা। বলাইল, সারিয়াকান্দি, বগুড়া, ২২ সেপ্টেম্বর
নিয়ম না মেনে প্রধান সড়কে চলার কারণে জব্দ করা হয় অটোরিকশা। এরপর এগুলো ডাম্পিংয়ের জন্য নেওয়া হচ্ছে। মিরপুর সড়ক, ঢাকা, ২২ সেপ্টেম্বর
খালের পানিতে ভাসছে, সাঁতার কাটছে হাঁস। ছাগলদহ, তেরখাদা, খুলনা, ২২ সেপ্টেম্বর
‘হরিজন নারীর অধিকার ও কর্মপরিবেশ’ বিষয়ে গোলটেবিল বৈঠক। ঢাকায় বাদাবন সংঘ, সেভ দ্য চিলড্রেন ও প্রথম আলোর আয়োজনে। ২২ সেপ্টেম্বর
গবাদিপশুর জন্য বিল থেকে কাটা ঘাস নৌকায় করে বাড়ি ফিরছেন স্থানীয় এক ব্যক্তি। ভূতিয়ার বিল, তেরখাদা, খুলনা, ২২ সেপ্টেম্বর
বিলের শান্ত জলে নৌকা নিয়ে মাছ শিকারে দুই জেলে। গাজনার বিল, সুজানগর, পাবনা, ২২ সেপ্টেম্বর
সূর্যোদয়ের লগ্নে আকাশের রূপ। আসামবস্তি সড়ক, রাঙামাটি, ২২ সেপ্টেম্বর
বাড়ির পাশের খেত থেকে রান্নার জন্য মরিচ তুলছেন এক গৃহবধূ। রসুলপুর, সালথা, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
পুঁইয়ের ডগায় জমেছে বৃষ্টির ফোঁটা। লুম্বিনী গেট, রাঙামাটি, ২২ সেপ্টেম্বর
বিল থেকে পদ্মফুল তুলে মহাসড়কের পাশে বিক্রি করছেন এক ব্যক্তি। বেতানি বিল, কাউনিয়া, রংপুর, ২২ সেপ্টেম্বর
জালে দেশি মাছ ধরছেন দুই ব্যক্তি। শ্রীপুর, গাজীপুর, ২২ সেপ্টেম্বর
শারদীয় দুর্গোৎসব সামনে রেখে ঢাক, ঢোল ও খোল তৈরিতে ব্যস্ত কারিগর। কাউনিয়া বাজার, রংপুর, ২২ সেপ্টেম্বর
আকাশে জমেছে কালো মেঘ। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ সেপ্টেম্বর
তপ্ত দুপুরে সুরমা নদীর পানিতে নেমে শীতল হচ্ছেন কয়েকজন। চাঁদনীঘাট, সিলেট, ২২ সেপ্টেম্বর
‘পিপীলিকার ভাবনা ফুলের শহর পাবনা’ কর্মসূচির অংশ হিসেবে ফুলের গাছ রোপণ। স্টেডিয়াম চত্বর, পাবনা, ২২ সেপ্টেম্বর
গমের কার্গো খালাসের সময় গরমে ক্লান্ত এক শ্রমিক পানিতে তৃষ্ণা মেটাচ্ছেন। ৪ নম্বর ঘাট, খুলনা, ২২ সেপ্টেম্বর
কোমরসমান পানিতে নেমে সাঙ্গু নদে জাল ফেলেছেন এক ব্যক্তি। বৈদ্যপাড়া, বান্দরবান, ২২ সেপ্টেম্বর
আকন্দ ফুলে মধু সংগ্রহে ব্যস্ত কালো ভ্রমর। মেরাইংপাড়া, বান্দরবান, ২২ সেপ্টেম্বর
আরও পড়ুন
জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসছে বাংলাদেশ
নিষিদ্ধ ছাত্রলীগ ফোনে হুমকি দিয়েছে, গালিগালাজ করেছে, জানালেন সামান্তা শারমিন
নাজমুলের স্টাম্প উপড়ে ফেললেন রাবাদা, ৩ উইকেট নেই বাংলাদেশের
সাভার–আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজ চলছে, বন্ধ ৫৫টি
দেশে মাসে ২৯৪ খুন, ১০ মাসে হত্যা মামলা ২ হাজার ৯৩৮টি