একঝলক (৭ মে, ২০২৩)

প্রচণ্ড রোদ আর গরমে দূরের জমি থেকে কাঁধে করে ধান নিয়ে এসে ক্লান্ত কৃষিশ্রমিক। পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন তিনি। বল্লানপুর, সদর উপজেলা, রংপুর, ৭ মে
ছবি: মঈনুল ইসলাম
কীর্তনখোলা নদীতে জাল দিয়ে মাছ ধরছেন বেদে পরিবারের এক নারী ও পুরুষ। এই নদীতে মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করেন। চাঁদমারি এলাকা, বরিশাল নগর, ৭ মে
নিজের জমিতে ধান কাটতে ভোরে এসেছেন চাষি সিকান্দার বাদশাহ। বেলা একটু বাড়তেই তাই জমিতে বসে খাবার খাচ্ছেন। ছবিটি রংপুর শহরতলির পানবাজার এলাকা থেকে তোলা। ৭ মে
ঝুঁকি নিয়ে রিকশাভ্যানে মালামাল নিয়ে মহাসড়কে চলাচল। ছবিটি রংপুর নগরের রংপুর-দিনাজপুর মহাসড়কের বেতারপাড়া থেকে তোলা। ৭ মে
মায়ের পাশে বিড়ালছানারা। বাস্তুহারা, খুলনা, ৭ মে
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের যমুনেশ্বরী নদীর জেলাপাড়া খেয়াঘাটে দীর্ঘদিনেও সেতু না হওয়ায় এভাবে সাইকেল ও মালামাল কাঁধে নিয়ে পারাপার হচ্ছে লোকজন। হাড়িয়ারকুঠি, তারাগঞ্জ, রংপুর, ৭ মে
প্রতিনিয়ত বন-বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে হুমকির মুখে পড়েছে সরীসৃপ প্রাণী গিরগিটি। পোকামাকড় শিকারের আশায় গাছে চষে বেড়াচ্ছে প্রাণীটি। বাউয়ারকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেট, ৭ মে
প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা সবার। তপ্ত দুপুরে হাওরের পাশে খানিক পানিতে নিজেদের গরুকে গোসল করাচ্ছে এক কিশোর। পিঠাকরা গ্রাম, সদর উপজেলা, সিলেট, ৭ মে
তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার খুলেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতারা গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমিল্লা, ৭ মে
প্রচণ্ড গরমে অস্থির জনজীবন। একটু স্বস্তি পেতে ক্যাম্পাসে ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ৭ মে
গবাদিপশুর খাবারের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছেন কৃষক আমজাদ শেখ। ছাঁচিয়া এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ৭ মে
সন্তানকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠিয়ে অপেক্ষায় থাকেন অভিভাবকেরা। এ সময় অনেকেই সংসারের বাড়তি কিছু কাজ করেন। অভিভাবক মনিকা আক্তার সময়টাকে কাজে লাগাচ্ছেন চটের ওপর ফুলের নকশা এঁকে আসন সেলাইয়ের কাজ করে। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ৭ মে
সাদা বকগুলো মাছ শিকারে তৎপর কাপ্তাই হ্রদে। বিলাইছড়ি পাড়া, সদর উপজেলা, রাঙামাটি, ৭ মে
দুই মাস ধরে ওয়াসার পানি লবণাক্ত থাকায় দুর্ভোগে নগরবাসী। এ অবস্থায় দূরদূরান্ত থেকে এসে খাওয়ার পানি সংগ্রহ করছেন লোকজন। কলসি, বোতল, ড্রাম নিয়ে এখান থেকে পানি সংগ্রহ করেন তাঁরা। বেলা সাড়ে তিনটা, কাতালগঞ্জ বড় মসজিদের কাছে, চট্টগ্রাম, ৭ মে
দুই পাহাড়ের মধ্যে কাঠের ফালি দিয়ে তৈরি বহু পুরোনো সেতু। চলাচলের জন্য গ্রামবাসী বহু বছর আগে তৈরি করেছিলেন এই সেতু। প্রতিদিন গ্রামের শিশুরা বিদ্যালয়ে যাওয়া-আসা করে এ নড়বড়ে সেতু পার হয়ে। সেতু ভেঙে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ফুরমোন পাড়া এলাকা, সাপছড়ি, সদর উপজেলা, রাঙামাটি