নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কান্দেব ছড়া, রাঙামাটি, ২৪ মে।গোধূলিবেলায় পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তেও তিনজন কৃষক ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত। হুমায়ুনপুর, কিশোরগঞ্জ, ২০ মেরাতের বৃষ্টির ফোঁটা জমেছে সূর্য ডিম আমে। লুম্বিনী, রাঙামাটি, ২৪ মেসিলেটে রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন। শিবগঞ্জ, সিলেট, ২৪ মে
বিজ্ঞাপন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাংস কাটার জন্য বিক্রি হচ্ছে এই কাঠের টুকরা। অনেকে এটিকে খাইট্টা বলেন। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ মেরাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশুটির জন্য ন্যায়বিচার চাইলেন শিল্পীরা। জেলা পরিষদ অডিটোরিয়াম, ২৩ মে
বিজ্ঞাপন
কোরবানির পশুর মাংস কাটায় দরকার পরে ছুরি-চাকু-চাপাতি। সেগুলেই বিক্রি চলছে। আলীপুর, ফরিদপুর, ২৪ মেবিলের ওপর সবজি মাচায় ঘুরে বেড়াচ্ছে সাতভাই সাতরে পাখি। এগুলো স্থানীয়ভাবে কেচকেচি পাখি নামেও পরিচিত। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২৪ মেখুলনা নগরের সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাটে বিক্রির জন্য আসতে শুরু করেছে গরু। যশোরের কালিয়া থেকে নসিমনে করে আনা গরুগুলো হাটে নামাচ্ছেন ব্যবসায়ীরা। ৭ নম্বর ঘাট, খুলনা, ২৪ মেঅ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষের পর দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। শংকরপাশা, ফরিদপুর, ২৪ মেখালে নৌকায় করে নারকেলগাছের শুকনা ডগা নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। ডুবি, নেছারাবাদ, পিরোজপুর, ২৪ মেগাছে ধরেছে পাকা কাজুবাদাম ফল। কচ্ছপতলী, রোয়াংছড়ি, বান্দরবান, ২৪ মেশাঁস বিক্রির জন্য তাল কাটা হচ্ছে। দাউদকান্দি, কুমিল্লা, ২৪ মেঐতিহ্যবাহী দারিয়াল ঘুড়ির মেলায় চং গুড্ডি ঘুড়ি কিনছেন ক্রেতারা। দারিয়াল, বগুড়া, ২৪ মেপবিত্র ঈদুল আজহায় পরিবারের শিশুদের নতুন পোশাক কিনতে দোকানে ভিড় জমিয়েছেন নারীরা। বউবাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ মে ঘনিয়ে আসছে ঈদ। তাই নতুন জামাকাপড়ের সঙ্গে মিলিয়ে প্রসাধনী ও ইমিটেশনের গয়না কিনতে ব্যস্ত নারী ও শিশুরা। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২৪ মেপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হোগলার পাটির চাহিদা বেড়ে যায়। এক ব্যবসায়ী হোগলা কিনে যাচ্ছেন রিকশায়। ঢাকা-মতলব সড়ক, নোয়াগাঁও, কুমিল্লা, ২৪ মেদিন যতই ঘনিয়ে আসছে, বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েই চলেছে। সমর্থকেরা এখন পছন্দের দেশের জার্সি কিনছেন। দোকানেও বিভিন্ন দেশের জার্সির পসরা সাজিয়ে রাখা হয়েছে। জেলা পরিষদ সুপার মার্কেট, রংপুর, ২৪ মেকুড়িগ্রামে রাশিয়ার বাইকুনুর জাতের আঙুর চাষ করছেন উদ্যোক্তা। ফুলবাড়ী, কুড়িগ্রাম, ২৪ মেরাজধানীর পল্লবীতে শিশুহত্যার প্রতিবাদে সাধারণ নাগরিক ও কয়েকটি বেসরকারি নাগরিক সংগঠনের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে নগরে শব্দহীন পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। সিটি করপোরেশন কার্যালয়ের সামনে, রংপুর, ২৪ মেরাজধানীর পশুর হাটে চুয়াডাঙ্গা থেকে আনা বিশাল আকারের এক জোড়া গরু দেখছেন হাটে আগতরা। উত্তরার দিয়াবাড়ি হাট, ঢাকা, ২৪ মেপ্রচণ্ড গরমের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে দায়িত্ব পালন করছেন এক ট্রাফিক সদস্য। কদম ফোয়ারা, ঢাকা, ২৪ মে