রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে প্রশ্নপত্র দেখছেন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, ২৫ জুলাইরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের পদচারণে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২৫ জুলাই
বিজ্ঞাপন
আবহাওয়া অনুকূলে থাকায় বরুড়া উপজেলায় ব্যাপক ফলন হয়েছে আখের। কৃষক কাউছার হোসেন বলেন, ফলন অনেক ভালো হয়েছে। আগামী মাসে বাজার জাত করা যাবে। আশা করি ব্যবসাও ভালো হবে। বাতাইছড়ি, বরুড়া, কুমিল্লা, ২৫ জুলাই
বিজ্ঞাপন
কৃষকের ঘরে উঠছে নতুন পাট। বাড়ির পাশে সড়কের ধারে পাটকাঠির বিনিময়ে পাটের আঁশ ছড়াচ্ছেন গৃহবধূ জয়ন্তী রানী মণ্ডল। আকন, ফরিদপুর, ২৪ জুলাইখরায় শুকিয়ে গেছে মাঠঘাট। একটু জমে থাকা পানি সেচে মাছ শিকারে নেমেছেন গ্রামীণ নারী-পুরুষেরা। পীরগাছা, বগুড়া, ২৪ জুলাইসাভারে সড়ক দুর্ঘটনায় পূজা সরকারসহ নিহত চারজন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহত ব্যক্তিদের পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মানববন্ধন করেছেন। শাহবাগ, ঢাকা, ২৫ জুলাইমিথ্যা ও হয়রানিমূলক ২১টি মামলা (১৬টি খারিজ ও ৫টিতে জামিন) থেকে মুক্তি এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার দাবিতে মাদ্রাসাশিক্ষক ইকবাল হোসেন উচ্চ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পুলিশ তাঁকে সরিয়ে দিয়ে প্রেসক্লাবে যেতে বলেন। ঢাকা, ২৫ জুলাইনদী রক্ষা কমিশনের সদস্যদের ধলেশ্বরী নদীর দূষণ পর্যবেক্ষণ। আমিনবাজার, ঢাকা, ২৫ জুলাইস্বল্প সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিদ্যুতের খাম্বায় কাজ করছেন তাঁরা। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ২৫ জুলাইঘোড়া দিয়ে হালচাষ করেন মিজানুর রহমান। অল্প সময়ে অনেক জমি চাষ করতে পারেন এই তেজোদ্দীপ্ত ঘোড়া দিয়ে। হুলাশুগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ২৫ জুলাইহার্ট কেয়ার ফাউন্ডেশন ও ইনার হুইল ক্লাবের উদ্যোগে পুলিশ লাইন হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। পুলিশ লাইন হাইস্কুল, কুমিল্লা, ২৫ জুলাইনদীপথে নেওয়া হচ্ছে মেট্রোরেলের বগী। আমিনবাজার, মিরপুর, ঢাকা, ২৫ জুলাইভরা বর্ষা ও খাল-বিলে নেই পানি। পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়ছেন কৃষকেরা। তাই উপায়ান্তর না পেয়ে দূরবর্তী স্থানে কুমার নদে নিয়ে যাচ্ছেন পাট জাগ দিতে। চরনসিপুর, ফরিদপুর, ২৫ জুলাইরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাজশাহী রেলওয়ে স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। রেলওয়ে স্টেশন, রাজশাহী, ২৫ জুলাইদীর্ঘ সময় ধরে লোডশেডিং চলায় ঘরের জানালা খুলে বই হাতে নিজেকে বাতাস করছেন কাজীরবাজার এলাকার একটি আবাসিক ছাত্র হলের শিক্ষার্থী। কাজীরবাজার, সিলেট, ২৫ জুলাইগরমে লেবুর চাহিদা বেড়েছে। শহরের বিভিন্ন এলাকায় লেবু বিক্রেতাদের দেখা মেলে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০ টাকায়। সুরমা পয়েন্ট, সিলেট, ২৫ জুলাইনিচু জমিতে বৃষ্টির পানি জমেছে। সেখানে জাল দিয়ে মাছ ধরছেন দুই শৌখিন শিকারি। তেলিবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ জুলাইচার্জার লাইটের প্রচলন থাকলেও অনেক এলাকায় চলমান লোডশেডিংয়ের কারণে তা সঠিকভাবে চার্জ পর্যন্ত দেওয়া যায় না। ফলে অতীতের সেই কুপির ব্যবহার দেখা যাচ্ছে অনেক এলাকায়। পৈলানপুর, পাবনা, ২৫ জুলাইডোবার পানিতে পাটের আঁশ ধুয়ে নিচ্ছেন এক কৃষক। গত বছরের তুলনায় এ বছর পাটের উৎপাদন ভালো হয়েছে। কিন্তু সঠিক দাম পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন। বাশগাঁড়ী গ্রাম, বাবুগঞ্জ, বরিশাল, ২৫ জুলাইবৃষ্টি হওয়ায় এখন চারদিকে আমন রোপণের ধুম। বসে নেই নারী কৃষিশ্রমিকেরাও। ঠাকুরবাড়ি, মিঠাপুকুর, রংপুর, ২৫ জুলাইসাইকেলের হাতলের সঙ্গে ব্যাগে ছাগল ঝুলিয়ে হাটে বিক্রির জন্য যাচ্ছেন গৃহস্থ। বেতগাড়া, মিঠাপুকুর, রংপুর, ২৫ জুলাইজার্মান তরুণ লুকাস জিলিঞ্জার হাতের ছোঁয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন হয়েছে রঙিন। এতে তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যের বিভিন্ন বিষয়, যা নজর কেড়েছে সবার। ফতেয়াবাদ স্টেশন, চট্টগ্রাম, ২৫ জুলাইলোডশেডিং ও জনভোগান্তির প্রতিবাদে হারিকেন নিয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৫ জুলাইবাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ন্যাশনাল ফোরাম অব ফটোজার্নালিস্ট নেপালের (এনএফপিজে) ‘অ্যামেইজিং নেপাল’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ২৫ জুলাইবিক্রির জন্য মরিচের চারা তুলছেন একদল কৃষক। প্রতি হাজার মরিচের চারা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। দড়িকুল্লাহ গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৫ জুলাই