একঝলক (২৮ নভেম্বর ২০২৬)

সকালের সোনালি রোদে অপরূপ হয়ে উঠেছে কাপ্তাই হ্রদের জলরাশি। বালুখালী, রাঙামাটি, ২৮ নভেম্বর
 ছবি: সুপ্রিয় চাকমা
কুঞ্জলতার পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে ঝিলমিল করছে সকালের আলো। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি, ২৮ নভেম্বর
লিচুগাছের ডালপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি ছাতারে পাখি। মাগুরাতাইড়, শেরপুর, বগুড়া, ২৮ নভেম্বর
মাঠ থেকে গবাদিপশুর খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারী-পুরুষ। মাগুরাতাইড়, শেরপুর, বগুড়া, ২৮ নভেম্বর
তিন টাকা দরে কেনা এক কাঁদি কলা নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। আটরা,খুলনা, ২৮ নভেম্বর
গ্রামের মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে বসেছে মেলা। সেখানে খেলায় মেতেছে শিশুরা। ধানগড়া মধ্যপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ নভেম্বর
ক্ষীরার ফুলে বসেছে প্রজাপতি। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ নভেম্বর
মাঠ থেকে ধান কেটে মাড়াইয়ের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। বেন্নাবাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৮ নভেম্বর
গাছের শাখায় শাখায় খাবারের খোঁজে ব্যস্ত এক পাখি। আটরা, ফুলতলা, খুলনা, ২৮ নভেম্বর
বাড়ির দেয়ালের ওপর ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালি। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ২৮ নভেম্বর
বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রাঁধুনী নিবেদিত বগুড়া থিয়েটারের ৬৭তম প্রযোজনা ‘ফকির মজনু শাহ্’ নাটক মঞ্চস্থ হয়। বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, ২৭ নভেম্বর
জবা ফুলে বসে মধু সংগ্রহ করছে প্রজাপতি। বালাঘাটা, বান্দরবান, ২৮ নভেম্বর
মাঠজুড়ে পেকে উঠেছে আমন ধান। সোনালি ধান ঘরে তুলতে দল বেঁধে মাঠে নেমেছেন পাহাড়ি নারী কৃষকেরা। ডলুপাড়া, বান্দরবান, ২৮ নভেম্বর
পানবরজ থেকে বিক্রির জন্য পান তুলছেন চাষিরা। আকারভেদে ৮০টি পান বিক্রি হয় ৪০ থেকে ১২০ টাকায়। রতিরামপুর, রংপুর, ২৮ নভেম্বর
উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করছেন শিক্ষার্থীরা। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, ২৮ নভেম্বর
ধান কাটার মৌসুমে কাদামাটির পথ দিয়ে ফসল পরিবহনে কাজে লাগছে ঘোড়ার গাড়ি। একসময় দ্রুততম বাহন হিসেবে পরিচিত এই গাড়ি এখন মূলত কৃষিকাজ ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। কোলাদী, সুজানগর সড়ক, পাবনা, ২৮ নভেম্বর
কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে হাউসবোটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ২৮ নভেম্বর
পানিভরা জমি থেকে হোগলাপাতা কেটে সংগ্রহ করছেন এক ব্যক্তি। এসব পাতা দিয়ে তৈরি হয় পাটি ও নানা ধরনের ব্যবহার্য উপকরণ। আটরা, ফুলতলা, খুলনা, ২৮ নভেম্বর
খালে খুচনি জাল দিয়ে মাছের খাবার সংগ্রহ করছেন এক ব্যক্তি। পতঙ্গজাতীয় ছোট মাছ মৎস্যখামারে খাবার হিসেবে ব্যবহৃত হয়। রসুলপুর, বরিশাল নগর, ২৮ নভেম্বর
২০. সিলেটের বিভিন্ন উপজেলায় চলছে আমন ধান কাটার মৌসুম। কাটা ধান বাড়িতে নিয়ে যেতে ব্যস্ত কৃষকেরা। গ্রামজুড়ে বইছে নবান্নের আমেজ। শান্তির বাজার, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৮ নভেম্বর