তিস্তা নদীতে অল্প পানিতে মাছ ধরছেন জেলেরা। গান্নারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বরচরে নতুন ধান কাটা শুরু হয়েছে। কাটা শেষে সেই ধান মহিষের গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। কলাগাছি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কমতে শুরু করেছে খাল-বিল, হাওর-বাঁওড়ের পানি। পানি কমে যাওয়ায় হাওরের মধ্যে টানা জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ৩০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
হাওরে পানিতে নেমে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। বাকগুল হাওর, সিলেট, ৩০ সেপ্টেম্বরবাড়িতে রান্নার জন্য বন থেকে জ্বালানি সংগ্রহ করেছেন তিন নারী। বাইশটিলা এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বরপথের ধারে ফুটেছে ফুল। সেই ফুলের মধু খেতে ডানা মেলে বসেছে প্রজাপতি। বড়শলা এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বরবড়শিতে আইর মাছ ধরেছে এই কিশোর। মাছ নিয়ে তাই খুশিতে বাড়িতে ফিরছে। পূর্ব ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বরতিস্তার চরে আগাম জাতের বাদামখেতে নিড়ানি দিচ্ছেন নারী কৃষি শ্রমিকেরা। শংকরদহ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বরশরতের কাশফুল। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বররংপুর-কাকিনা আঞ্চলিক মহাসড়কের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকায় বৃষ্টিতে সড়ক ভেঙে গেছে। সংস্কারের অভাবে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ৩০ সেপ্টেম্বরঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রুদ্রেশ্বর এলাকা, কালীগঞ্জ, লালমনিরহাট, ৩০ সেপ্টেম্বরশীতকাল সামনে রেখে কৃষকেরা ব্যস্ত সবজি চাষে। ডুবাইচর এলাকা, বুড়িচং, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বরনগরীর বাইরে যাতায়াতের জন্য ২০০৩-০৪ অর্থবছরে নির্মাণ করা হয় বাস্তুহারা বাইপাস লিংক রোড। তবে নির্মাণের পর সড়কটি সংস্কারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে ছোট-বড় গর্তে পূর্ণ বেহাল সড়কটি। মদিনাবাদ, খুলনা, ৩০ সেপ্টেম্বরএকঝাঁক রাজহাঁস দল বেঁধে পুকুরে ঘুরে বেড়াচ্ছে। নিমসার বাজার এলাকা, বুড়িচং, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বরআবাসিক এলাকায় ফুটেছে কাশফুল। মদিনাবাদ, খুলনা শহর, ৩০ সেপ্টেম্বরবর্ষার শেষ সময়ে প্লাবনভূমির মৎস্য চাষ প্রকল্পের পাড়ে লাউয়ের আবাদ করে লাভবান হয়েছেন কৃষক আশরাফ আলী। তিনি প্রতিটি লাউ ৪০ টাকা করে ৩০০ লাউ বিক্রি করছেন। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর