বাড়ন্ত টমেটোগাছ কাঠির সঙ্গে বেঁধে দিচ্ছেন কৃষক মজিদ শেখ। রাজবাড়ী, ১০ জানুয়ারিডোবা থেকে সেঁউতি দিয়ে বীজতলায় সেচ দিচ্ছেন স্থানীয় দুই বোরো চাষি। দিনাজপুর, ১০ জানুয়ারি
বিজ্ঞাপন
নিজের আবাদ করা খেত থেকে ভুট্টা তুলছেন একজন কিষানি। রাঙামাটি, ১০ জানুয়ারি
বিজ্ঞাপন
গাঙচিল ঝাঁক বেঁধে কাপ্তাই হ্রদে এসেছে খাদ্যের খোঁজে। রাঙামাটি, ১০ জানুয়ারিপৌষের শেষ সময়ে এসে দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে বইতে শুরু করেছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকালের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গরুর হাল দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। পঞ্চগড়, ১০ জানুয়ারিযানজটে স্থবির হয়ে আছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, ১০ জানুয়ারিখেত থেকে আগাম জাতের আলু তুলছেন কৃষিশ্রমিকেরা। বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১০ জানুয়ারিচা-গাছে ফুটেছে ফুল। মৌলভীবাজার, ১০ জানুয়ারিসিলেট অঞ্চলের সবচেয়ে বড় নদী সুরমা। বর্ষায় পানিতে টইটম্বুর দেখা গেলেও শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে ওঠে চর। এ সময় নদীতে নৌকা চলাচল বন্ধ থাকে। হাতে বাওয়া ছোট নৌকায় নদী পারাপার হন লোকজন। সিলেট, ১০ জানুয়ারিসকালে খেত থেকে পেঁয়াজ তোলা হয়েছে। দুপুরে সেই পেঁয়াজ রোদে শুকানোর জন্য জমিতে পলিথিনের ওপর বিছিয়ে দিচ্ছেন স্থানীয় নারী শ্রমিকেরা। বিরামপুর, দিনাজপুর, ১০ জানুয়ারিমৌলভীবাজারে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের দৌড়। মৌলভীবাজার, ১০ জানুয়ারিপাবনাসহ কয়েকটি জেলায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে একটু উষ্ণতার জন্য খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছেন অটোচালকেরা। চরসাদীপুর, কুমারখালী, কুষ্টিয়া, ১০ জানুয়ারিশেষ বিকেলে তিস্তা নদীতে মাছ ধরতে নৌকা নিয়ে বেরিয়েছেন জেলেরা। গঙ্গাচড়া রংপুর, ১০ জানুয়ারিনিজেরা এভাবে আলু বহন করে বাড়ি নিয়ে ফিরছেন চাষিরা। গঙ্গাচড়া রংপুর, ১০ জানুয়ারিসাকরাইন উৎসব উপলক্ষে ঘুড়ির দোকানে বিক্রি বেড়েছে। দোকানে বসে লাল-সবুজের বাংলাদেশের পতাকার রঙে ঘুড়ি তৈরিতে ব্যস্ত একজন কারিগর। হাজারীবাগ, ঢাকা, ১০ জানুয়ারি। ওয়াসার লাইন সংস্কারের জন্য কাটা হয়েছে সড়ক। চলাচলে ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর। শুক্রবার রাজধানীর মধ্য বাড্ডার পোস্ট অফিস রোড এলাকায়এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল চলছে। দুই দিনের এই কাউন্সিলের প্রথম দিনে দলের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন কাউন্সিলররা। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেরাজধানীর অনেক সড়ক দখল করে বসে ভ্রাম্যমাণ দোকান। এতে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায়ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় তানভীর মুহাম্মদ ত্বকীর ২৯তম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন প্রতিযোগিতা’য় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট ভবন ও আন্তর্জাতিক ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে রিকশা-ভ্যান স্ট্যান্ড ও বসতি। শুক্রবার রাজধানীর মহাখালী এলাকায়ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করেন পরিবেশকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে প্রয়াত রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য স্মরণে ‘আমাদেরই লোক’ শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। বিশ্বসাহিত্য কেন্দ্র, ১০ জানুয়ারিগ্যাস–সংকটের জন্য কেউ ঘরে সিলিন্ডারে বা কেউ মাটির চুলায় রান্না করছেন। অনেকে আবার অন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসছেন। রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর থেকে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় সারা দেশে গ্যাস–সংকট দেখা দিয়েছে। নতুন বাজার, পাকা পুল, কামরাঙ্গীরচর, ১০ জানুয়ারিরবি শস্য খেতে সেচ দিয়ে শ্যালো মেশিন বাড়িতে নিয়ে আসছেন দুই কৃষক। সোনাপুর গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ১০ জানুয়ারি