একঝলক (৪ মার্চ, ২০২৩)

স্কুলের সীমানাপ্রাচীরে পানি অপচয় রোধ করা প্রসঙ্গে সচেতনতামূলক দেয়াললিখন। গোয়ালপাড়া, নারায়ণগঞ্জ, ৪ মার্চ
ছবি: দিনার মাহমুদ
বড় বোনের পিঠে মায়ের কাছে যাচ্ছে শিশুটি। পালিচড়া, রংপুর ৪ মার্চ
মাসখানেকের মধ্যে শসা ধরবে এসব গাছে। ডালপালা খুঁটিতে বেঁধে দিচ্ছেন এক নারী। পানবাড়ী, রংপুর ৪ মার্চ
পাহাড়ের আঁকাবাঁকা সড়কে চলাচল করে এসব জিপ, যা চাঁদের গাড়ি নামে পরিচিত। গাড়ির ছাদে ও পেছনে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে এই পরিবহন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ মার্চ
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনার চিকিৎসকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আজ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ মার্চ
দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে তরমুজ। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে ট্রলারে নিয়ে আসা হয়েছে তরমুজ। প্রতি ১০০ তরমুজ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়। পোর্ট রোড, বরিশাল নগর, ৪ মার্চ