একঝলক (৭ এপ্রিল ২০২৬)

বসন্তের শেষ দিকে এসে গরম আঁচ দিচ্ছে, তাতে বেড়েছে গ্রীষ্মকালীন ফল তরমুজের চাহিদা। দেশের দক্ষিণাঞ্চল থেকে নৌপথে আসা তরমুজ আড়তে নামাচ্ছেন শ্রমিকেরা। বাদামতলী ঘাট, সদরঘাট, ঢাকা, ৭ এপ্রিল
 ছবি: দীপু মালাকার
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খুদে ফুটবলারদের বল দখলের লড়াই। দাউদকান্দির আজিজিয়া মাঠ, কুমিল্লা, ৭ এপ্রিল
নিজের বাগানের কলার কাঁদি কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। পরানপুর, ফরিদপুর, ৭ এপ্রিল
প্রখর রোদে হাঁসফাঁস অবস্থা। গরম থেকে বাঁচতে হাতে ব্যাটারিচালিত পাখা নিয়ে স্কুলের পথে এক শিক্ষার্থী। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া, ৭ এপ্রিল
নদীর পাশে ধানখেত, সেখানে খেতের আলে খাবারের সন্ধানে এক গাঙশালিক। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৭ এপ্রিল
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হলো অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন এবং র‍্যাব-৯ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গোকর্ণ, ব্রাহ্মণবাড়িয়া, ৭ এপ্রিল
পাহাড়ে বর্ষবরণের উৎসবের দ্বিতীয় দিনে নৃত্য পরিবেশনের প্রস্তুতিতে শিশুরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি, ৭ এপ্রিল
হাম ও বসন্তে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা, ৭ এপ্রিল
নদীতে পানি কেটে চলেছে ময়ূর ট্রলার। চন্দনীমহল, দিঘলিয়া, খুলনা, ৭ এপ্রিল
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালত থেকে নেওয়া হচ্ছে হাজতখানায়। জুলাই অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিএমএম কোর্ট, ঢাকা, ৭ এপ্রিল
বর্ষার আগে ট্রলার মেরামতের কাজ চলছে জোরেশোরে। সেনহাটি, দিঘলিয়া খুলনা, ৭ এপ্রিল
নদীর বুক চিরে বালু ভরাট চলছে। দখল ও দূষণে এভাবেই তিলে তিলে অস্তিত্ব হারাচ্ছে বুড়িগঙ্গার শাখা নদী। লালবাগ, ঢাকা, ৭ এপ্রিল
প্রাতর্ভ্রমণে বেরিয়ে ডায়াবেটিস ও রক্তচাপ মেপে দেখছেন এক ব্যক্তি। সুরভি উদ্যান, রংপুর, ৭ এপ্রিল
ছোট বোনকে হামের টিকা দিতে নিয়ে আসা হয়েছে। বড় বোনটি যেন ভয় না পায়, তাই পাশে থেকে চোখ ধরে সাহস জোগাচ্ছেন ভাই। পৌরসভা টিকাদান কেন্দ্র, স্ট্যাটিক ক্লিনিক, পাবনা, ৭ এপ্রিল
প্রখর রোদে ভাটায় মাটি দিয়ে ইট তৈরি করছেন এই নারী শ্রমিক। প্রতি এক হাজার ইটের জন্য তিনি মজুরি পান ৪০০ টাকা। দিনে ২ হাজারের মতো ইট তৈরি করতে পারেন তিনি। ছোনপচা, কানাইপুর, ফরিদপুর, ৭ এপ্রিল
পুকুরে ফুটে আছে মুগ্ধতা ছড়ানো শাপলা। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, মিঠাপুকুর, রংপুর, ৭ এপ্রিল
ডিজেলের অভাবে সেচযন্ত্র চালানো যাচ্ছে না, ফলে কৃষকের বোরো ধান মাঠেই পুড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই ডিজেল সংগ্রহে ফিলিং স্টেশনে ছুটছেন কৃষকেরা। জ্বালানি তেলের সংকটের কারণে ডিজেল সংগ্রহে গভীর রাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ৭ এপ্রিল
বসতঘরের পাশে জন্মানো ফুলে ফুলে ভরা লিচুগাছের পরিচর্যায় গৃহকর্তা। বড়গোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা, ৭ এপ্রিল
বর্ষবরণে প্রস্তুত পাহাড়। জেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় বধূ সাজে সেজে এসেছে এক শিশু। জেলা পরিষদ প্রাঙ্গণ, খাগড়াছড়ি, ৭ এপ্রিল
রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। মশার কামড় থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষ মশারি টানিয়ে ঘুমাচ্ছেন। শ্যামবাজার ঘাট, ঢাকা, ৭ এপ্রিল