একঝলক (১৩ ডিসেম্বর, ২০২২)

কোনো খেলাতেই পিছিয়ে নেই নারীরা। স্কুল প্রাঙ্গণে আয়োজিত জাতীয় খেলা কাবাডিতে ছেলেদের পাশাপাশি অংশ নিয়েছে মেয়েরাও। দল বেঁধে একজন খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করছে অন্য দলের খেলোয়াড়েরা। পৌর মাঠ, ফরিদপুর, পাবনা, ১৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
বাঁশের তৈরি নানা ধরনের পণ্য দেখছেন এক ক্রেতা। উপজেলা বাজার, ফরিদপুর, পাবনা, ১৩ ডিসেম্বর
আলু লাগানোর ভরা মৌসুম চলছে। জমিতে আলু লাগাতে ব্যস্ত সময় পার করছেন দুই কৃষক। দুর্গাপুর, কুমিল্লা, ১৩ ডিসেম্বর
শজনের ডালে বসেছে এক গিরগিটি। ওড়াবুনিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৩ ডিসেম্বর
কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের অধীন মৎস্যজীবী পরিবারগুলো জলবায়ু–সহনশীল মৎস্য চাষ করে। নারী ও পুরুষ মিলে সে মাছ আহরণ করছেন। ওড়াবুনিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৩ ডিসেম্বর
কুয়াশামাখা শীতের সকালে মহাসড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। চকভালি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ ডিসেম্বর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীদের প্রতিবাদ সমাবেশ। নয়াপল্টন, ঢাকা, ১৩ ডিসেম্বর
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। পুরোনো বাণিজ্য মেলার মাঠ, ঢাকা, ১৩ ডিসেম্বর