একঝলক (৩০ সেপ্টেম্বর ২০২৬)

এক মাস আগে হারিয়ে যাওয়া পারসিয়ান বিড়াল লিলিকে মাইকিং, পোস্টার ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশের সহায়তায় বিড়ালটি ফিরে পেলেন মালিক। সদর থানা, পাবনা, ৩০ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
কামরাঙাগাছে ফুল ফুটেছে। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ৩০ সেপ্টেম্বর
নওগাঁর ফতেপুর উচ্চবিদ্যালয়ের আয়া শেফালী বেগম আজ অবসরে গেছেন। তাঁকে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফতেপুর উচ্চবিদ্যালয় চত্বর, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর
বিদ্যুতের তারে উড়ে এসে বসেছে সুইচোরা পাখি। লাকচতল, শ্রীপুর, গাজীপুর, ৩০ সেপ্টেম্বর
রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী খেলায় কোতোয়ালি থানা ও হারাগাছ থানার দলের লড়াই। মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠ, রংপুর, ৩০ সেপ্টেম্বর
পথের ধারে ফুটেছে রঙিন বুনো ফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বর
হাঁস-মুরগি পালনের জন্য গ্রামে বাঁশের পাতলা ফালি দিয়ে ঝুড়ি ব্যবহার করা হয়। প্রতিদিন এই ব্যক্তি এমন চার থেকে পাঁচটি ঝুড়ি তৈরি করেন। দক্ষিণ চরআইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ৩০ সেপ্টেম্বর
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন তাঁরা। স্বর্ণটিলা, রাঙামাটি, ৩০ সেপ্টেম্বর
ক্রমেই জনপ্রিয় হচ্ছে মিনি তেল পাম্প। ছোট আকারের এই যন্ত্রের দাম ৭৫ হাজার টাকা। ডিজিটাল পদ্ধতিতে ড্রাম থেকে গ্রাহকের কাছে জ্বালানি তেল সরবরাহ করা হয়। বড়বাড়ি, রংপুর, ৩০ সেপ্টেম্বর
উঠানে বসে কাঠের হামানদিস্তা নিয়ে কাজে ব্যস্ত এক নারী। কাউখালী, রাঙামাটি, ৩০ সেপ্টেম্বর
রোদের মধ্যে সন্তানকে ছাতার নিচে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক অভিভাবক। সদর রোড, বরিশাল, ৩০ সেপ্টেম্বর
ফুলকপির খেতে কাজ করছেন কৃষক। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ৩০ সেপ্টেম্বর
শরৎকাল চললেও বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি। বস্তাবন্দী করে ট্রাকে এসব সবজি পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। পাবনা-পাকশী আঞ্চলিক সড়ক, পাবনা, ৩০ সেপ্টেম্বর
খেতে উড়ে এসে বসেছে সাদা বকের ঝাঁক। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ৩০ সেপ্টেম্বর
সূর্য পশ্চিমে হেলে পড়েছে, আকাশে রয়ে গেছে লাল আভা। সেই আলোয় ডিঙি নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। মজলিশপুর হাওর, নিকলী, কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর
গাছের ডালে সোনাবউ পাখি। আটমাইল, পাবনা, ৩০ সেপ্টেম্বর
ঘেরে মাছের জন্য বড় হাঁড়িতে আনা খাবার ছড়াচ্ছেন এক মৎস্যশ্রমিক। দেয়ানা, খুলনা, ৩০ সেপ্টেম্বর
জলাশয়ে ফুটেছে পদ্মফুল। মালিগাছা, পাবনা, ৩০ সেপ্টেম্বর
ঘেরের সুরক্ষা জালে বসে মাছ শিকারের অপেক্ষায় একটি কানিবক। দেয়ানা, খুলনা, ৩০ সেপ্টেম্বর
ল্যান্টানা ফুলে বসেছে একটি প্রজাপতি। নারানখাইয়া, খাগড়াছড়ি, ৩০ সেপ্টেম্বর