একঝলক ( ২৯ সেপ্টেম্বর ২০২৩)

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ছিল মূকাভিনয়। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
ছুটির দিনে বাড়ির পাশে বিলের পারে বালু ভরাট করার জায়গায় ফুটবল খেলায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর
কাপ্তাই হ্রদে কায়াকে ভ্রমণ। পলওয়েল পার্ক, কাপ্তাই লেক, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
বাড়ির গবাদিপশুর খাবারের জন্য বিল থেকে তাজা ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। দক্ষিণ গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর
ছুটির দিনে গরমের দুপুরে পুকুরে আরামের গোসল। থৈরখোলা, দাউদকান্দি, কুমিল্লা। ২৯ সেপ্টেম্বর
গবাদিপশুকে ঘাস খাওয়ানো হচ্ছে। ছিট চন্দনপাট, রংপুর, ২৯ সেপ্টেম্বর
সবুজ ধানখেত দিয়ে জলাশয়ে মাছ ধরতে যাচ্ছে এক কিশোর। খারুয়াবাঁধা, রংপুর, ২৯ সেপ্টেম্বর
রংপুরে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই চলছে। পানবাজার, রংপুর, ২৯ সেপ্টেম্বর
মধু পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে বৌদ্ধভিক্ষুরা রাজবন বিহারের নতুন প্যাগোডায় যাচ্ছেন। রাজবন বিহার, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
কক্সবাজারের টেকনাফে সৈকতে বিক্রির জন্য বিছিয়ে রাখা হয়েছে সমুদ্র থেকে ধরে আনা তাজা মাছ। বড়ডেইল সৈকত, কক্সবাজার, ২৯ সেপ্টেম্বর
মশা থেকে রেহাই পেতে গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে মশকনিধন ওষুধ ছিটানো হচ্ছে। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিক উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন একাডেমির শিশুশিল্পীরা। কুমিল্লা, ২৯ সেপ্টেম্বর
বিক্রির জন্য বাই সাইকেলে করে মাছ ধরার ছাঁই নিয়ে বাজারে যাচ্ছেন এই ব্যক্তি। কিশোরগঞ্জ- পাকুন্দিয়া সড়কের সুখিয়া এলাকা, কিশোরগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
বাড়ির পাশে খালের কম পানিতে হাতিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। বদরপুর এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর
দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ মহাসড়কে গতি পরিমাপক যন্ত্র (স্পিড গান) দিয়ে গাড়ির গতি পর্যবেক্ষণ করছেন। ঢাকা-বরিশাল মহাসড়ক, সদর উপজেলা, বদরপুর এলাকা, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর
বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে আজ শুক্রবার বেলা ১টা ১৮ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। ইউরেনিয়ামের প্রথম চালান আসা উপলক্ষে সকাল থেকেই প্রকল্পের সামনের পাবনা-কুষ্টিয়া ও পাবনা-বনপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। প্রকল্প এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। দাশুড়িয়া গোল চত্বর, ঈশ্বরদী, পাবনা, ২৯ সেপ্টেম্বর
কর্ণফুলী নদীর মাঝখানে বার্জ উপর জাল মেরামত করছে জেলেরা। তাছাড়া নিয়মিত মাছ ধরার ট্রলার বার্জকে ঘাট হিসেবে ব্যবহার করছে। সেখান থেকে মাছ ও জাল ওঠা-নামার কাজ করে জেলেরা। বেলা সাড়ে ১১টা, শাহ আমানত সেতু এলাকা, চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর