একঝলক (২৩ সেপ্টেম্বর ২০২৬)

সবুজ পাতাজুড়ে বৃষ্টিভেজা কাঞ্চন ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২৩ সেপ্টেম্বর
ছবি: আকমল হোসেন
দোকানে ফুল সাজাচ্ছেন দুই বিক্রেতা। গাঙ্গিনারপাড় মোড়, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর
লেবুর পাতায় বৃষ্টির ফোঁটায় ফুটে উঠেছে সৌন্দর্য। উলুছড়া, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বর
গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালে মেঘলা আকাশ। চরবাড়িয়া, বরিশাল, ২৩ সেপ্টেম্বর
কাপ্তাই হ্রদে রাতে ফেলা জাল সকালে তুলছেন এক তরুণ। ঝগড়া বিল, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল। সদর রোড, বরিশাল, ২৩ সেপ্টেম্বর
শরতের সকালে সুরমা নদীতে নৌকায় মাছ শিকার করছেন এক জেলে। চাঁদনীঘাট, সিলেট, ২৩ সেপ্টেম্বর
জুম পাহাড়ে দল বেঁধে ধান কাটছেন পাহাড়ি কিষান-কিষানিরা। নতুন রামজুপাড়া, বান্দরবান, ২৩ সেপ্টেম্বর
ইটভাটা ও কলকারখানায় কয়লা সরবরাহে এখনো নদীপথই ভরসা। সুরমা নদী, কাজীরবাজার, সিলেট, ২৩ সেপ্টেম্বর
পাহাড়ের নিচ থেকে ঝুড়িভর্তি মিষ্টিকুমড়া মাথায় নিয়ে ফিরছেন নারীরা। চিম্বুক, বান্দরবান, ২৩ সেপ্টেম্বর
টেঁটা দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। গাজনার বিল, সুজানগর, পাবনা, ২৩ সেপ্টেম্বর
বাগানবিলাসগাছে শিকারের অপেক্ষায় বাদামি কসাই পাখি। চোখের কালো দাগের কারণে পাখিটি কাজল পাখি নামেও পরিচিত। বাংলাবাজার, পাবনা, ২৩ সেপ্টেম্বর
সারা রাত মাছ শিকারের পর ভোরের বাজারে বিক্রির প্রস্তুতি জেলেদের। গাজনার বিল, সুজানগর, পাবনা, ২৩ সেপ্টেম্বর
আড়তে উঠেছে বিপুল পরিমাণ আনারস। বড় আকারের প্রতিটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তিনমাথা, বগুড়া, ২৩ সেপ্টেম্বর
শরতের বিকেলে সোনালি মেঘের প্রতিচ্ছবি পড়েছে করতোয়া নদীর পানিতে। কাজ শেষে নৌকা নিয়ে ফিরছেন শ্রমিকেরা। আউলিয়ার ঘাট, বোদা, পঞ্চগড়, ২২ সেপ্টেম্বর
পাট বিক্রি করতে হাটে যাচ্ছেন কৃষক। কেরানিহাট, রংপুর, ২৩ সেপ্টেম্বর
পাট ও হোগলার আঁশ দিয়ে পাত্র ও নানা জিনিস তৈরি করছেন নারীরা। মহেশ্বরপাশা, খুলনা, ২৩ সেপ্টেম্বর
মুষলধারে বৃষ্টির মধ্যেই জমিতে কাজে ছুটছেন এক কৃষক। মটুকপুর, রংপুর, ২৩ সেপ্টেম্বর
গাছে ধরেছে টসটসে আমলকী। মহেশ্বরপাশা, খুলনা, ২৩ সেপ্টেম্বর
সাংস্কৃতিক মিলনমেলা ও আদিবাসী সম্মেলনে নিজ নিজ সংস্কৃতির নাচ পরিবেশন করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা। নজিপুর হাইস্কুল মাঠ, পত্নীতলা, নওগাঁ, ২৩ সেপ্টেম্বর