ছোট্ট বোনটিকে সাইকেল চালানো শেখাচ্ছে বড় বোন। পালিচড়া, রংপুর, ১৪ নভেম্বররংপুরে হেমন্তের মাঝামাঝি এ সময়ে বেশ ঠান্ডা। শিশুদের গরম কাপড় বিক্রির জন্য সাইকেল নিয়ে বেরিয়েছেন এই বিক্রেতা। ঘুড়িখাল, রংপুর, ১৪ নভেম্বর
বিজ্ঞাপন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে আসা এক কাভার্ড ভ্যান একটি পিকআপ ও দুটি অটোরিকশাকে দুমড়েমুচড়ে দেয়। এতে পিকআপটির চালক ও এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। সুফিয়া রাস্তার মাথা, মিরসরাই, ১৪ নভেম্বর
বিজ্ঞাপন
পদ্মা নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ নভেম্বরবরিশালের বাকেরগঞ্জ থেকে কাভার্ড ভ্যানে খুলনায় এসেছে মাটির তৈরি ব্যাংক, মশার কয়েলের পাত্রসহ বিভিন্ন পাত্র। এগুলো খুলনাসহ আশপাশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কিনে নিয়ে যাবেন। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা শহর, ১৪ নভেম্বরভৈরব নদের তীরে মাছ ধরছেন এক জেলে। মাছ আটকে গেলে জাল তুলে ফেলবেন তিনি। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা শহর, ১৪ নভেম্বরশুকনা মৌসুমে ইটভাটায় তৈরি হচ্ছে ইট। বছরের এ সময়ে ইটভাটাগুলোয় কর্মব্যস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। প্রথম ধাপে কাঁচা ইট রোদে শুকাতে দেওয়া হয়েছে। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৪ নভেম্বরআমন ধান পেকেছে। সেই ধান কেটে নিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। মিত্রীমহল, গোয়াইনঘাট, সিলেট, ১৪ নভেম্বরখেত থেকে লালশাক তুলছেন শাহজাহান সিরাজ। কৃষ্ণপুর, কুমিল্লা, ১৪ নভেম্বর শীত আসার সঙ্গে বাড়ছে মশার উপদ্রব। নগরের আনাচকানাচে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী। টাউন হল, কুমিল্লা, ১৪ নভেম্বরঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে নতুন বেতনকাঠামোর দাবিতে মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, ঢাকা, ১৪ নভেম্বরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে কুমিল্লায় নতুন স্বচ্ছ ব্যালট বাক্স চলে এসেছে। ছোটরা নির্বাচন অফিস, কুমিল্লা, ১৮ নভেম্বরশীতকালে নতুন চালে তৈরি হবে নানা ধরনের পিঠা। তাই এ সময় পিঠা তৈরির মাটির তৈজসপত্রের চাহিদা বাড়ে। বড়ব্রিজ, পৈলানপুর, পাবনা, ১৪ নভেম্বরখেত থেকে কেটে আনা আমন ধান বাড়ির উঠানে মাড়াই করছেন দুই কৃষক। আদমপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৪ নভেম্বরগ্রামে জ্বালানি হিসেবে পাটকাঠির বেশ চাহিদা। পাটকাঠি রোদে শুকিয়ে মাচায় তুলে রাখছেন দুই গৃহবধূ। মদনখালী, ডিগ্রিচর, ফরিদপুর, ১৪ নভেম্বরআউশ ধান কাটা ও মাড়াই শেষে রোদে শুকাচ্ছেন এক কিষানি। হেডম্যান পাড়া, কুতুক ছড়ি, রাঙামাটিহ্রদ থেকে মুলিবাঁশ তুলে ডাঙায় আনছেন শ্রমিকেরা। বাজারঘাট, কুদুক ছড়ি, রাঙামাটি, ১৪ নভেম্বরবাড়িতে ধান মজুত করে রাখার জন্য দরকার পড়ে ডোলের। বাঁশ দিয়ে তৈরি ডোল বিক্রির আশায় হাটে নিয়ে যাচ্ছেন কারিগর উত্তম মালো। আকারভেদে প্রতিটি ডোল ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করবেন তিনি। পসরা, কৈজুরী, ফরিদপুর, ১৩ নভেম্বর