একঝলক (২ ডিসেম্বর, ২০২২)

সবজিখেত পরিচর্যায় ব্যস্ত দুই ব্যক্তি। নিকলীর সদর এলাকা, কিশোরগঞ্জ, ২ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় শিশু–কিশোরেরা প্রজাপতি দেখছে। জহির রায়হান মিলনায়তনের সামনে, ২ ডিসেম্বর
একটি পিকআপে করে এভাবেই ঝুঁকি নিয়ে পরিবারের জিনিসপত্র নিয়ে নেত্রকোনার গ্রামের বাড়িতে যাচ্ছে একটি পরিবার। চায়না মোড় টুলবক্স এলাকা, ময়মনসিংহ, ২ ডিসেম্বর
ধান লাগানো, ধান কাটা থেকে শুরু দিনমজুরি করেন পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের কর্মজীবী নারীরা। কঠোর পরিশ্রম করলেও মজুরি মেলে পুরুষের থেকে কম। বালু টানার এই কাজের জন্য দিন শেষে প্রতিজন পাবেন ৪০০ টাকা। কৃষিখামার এলাকা, টেবুনিয়া, পাবনা, ২ ডিসেম্বর
পানির মধ্যে থেকে ভেজা আমন ধান কেটে পাড়ে নিয়ে এসে সড়কের পাশে শুকাতে দিচ্ছেন এক নারী। সোমেশপুর এলাকা, সদর উপজেলা, ২ ডিসেম্বর
গ্রামের হাট বসে গেছে। শীতকালীন সবজিতে ভরপুর। কুষ্টিয়া বিআইডিসি হাটে, ২ ডিসেম্বর
মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধ ও প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধসহ ১১ দফা দাবি তুলে ধরে রাজশাহীর ৮ জেলায় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। অথচ যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় মহাসড়কে দাপিয়ে বেড়ানো এসব তিন চাকার যানবাহনেই চলাচল করছেন যাত্রীরা। পাবনা-রাজশাহী মহাসড়ক, টেবুনিয়া, পাবনা, ২ ডিসেম্বর
তিস্তায় পানি শুকিয়ে যাচ্ছে। তাই কম পানির স্রোতে জাল পেতে মাছ ধরছেন এলাকার লোকজন। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইচলি এলাকা থেকে তোলা। ২ ডিসেম্বর
সিলেট রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। এতে অংশ নেন দেশ–বিদেশের ১ হাজার ২০০ দৌড়বিদ। লাক্কাতুরা চা–বাগান এলাকা, সিলেট-বিমানবন্দর সড়ক, সিলেট, ২ ডিসেম্বর
পার্বত্য চুক্তির (শান্তি চুক্তি) ২৫ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। কলেজ মোড় এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ ডিসেম্বর
কুমিল্লার পর্যটনকেন্দ্রগুলোতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়। অনেকেই দূরদূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে এসব পর্যটনকেন্দ্রে বেড়াতে আসছেন। শালবন বৌদ্ধবিহার, কুমিল্লা, ২ ডিসেম্বর
শৈশবের স্মৃতি কত না মধুর। ঘরের সামনে জুলাপাতি খেলায় মগ্ন দুই শিশু। মুরাবিদাহ এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২ ডিসেম্বর
হলুদ রঙের শাড়িতে প্রিন্ট করা হয়ে গেছে। এখন শাড়িগুলো রোদে শুকিয়ে পাইকারিতে বিক্রি করা হবে। প্রতিটি শাড়ি পাইকারিতে ২০০ টাকায় বিক্রি হয়। নেওয়ারগাছা এলাকা, উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ, ২ ডিসেম্বর