চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে। শীত মৌসুম শুরু হলেও হাসপাতালগুলোয় প্রতিদিন নতুন নতুন রোগী আসছে। ঢাকা শিশু হাসপাতাল, ১৩ নভেম্বরএক সপ্তাহ পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হবে। এ উপলক্ষে ফুটবলপ্রেমিকেরা নিজ নিজ পছন্দের দেশগুলোর পতাকা টাঙিয়ে রেখেছেন হলের করিডরে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ নভেম্বর
বিজ্ঞাপন
জাতীয় সংসদে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের সংরক্ষিত আসনের দাবিতে ‘সুস্থ জীবন’-এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মানববন্ধন করা হয়। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৩ নভেম্বর
বিজ্ঞাপন
গ্রামাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে। খেতের ধান কেটে সড়কের পাশে জড়ো করেছিলেন কৃষকেরা। বাড়ি নিতে ধানের আঁটি নছিমনে তুলছেন তাঁরা। কবিরপুর, ফরিদপুর, ১৩ নভেম্বরবাংলা সাহিত্যের অন্যতম দিকপাল মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে তাঁর জন্মভূমিতে লাঠিখেলার আয়োজন করা হয়। কুষ্টিয়া, ১৩ নভেম্বরনন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে নুহাশপল্লীতে দিনভর ছিল নানা আয়োজন। গাজীপুর, ১৩ নভেম্বরসমুদ্রপথে কানাডা থেকে মিউরেট অব পটাশ (এমওপি) সার নিয়ে এসেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। জাহাজে আসা সার বস্তায় ভরছেন শ্রমিকেরা। প্রতি ৫০ কেজি সার মোড়কজাত করলে শ্রমিকেরা মজুরি পাবেন ১ টাকা ৬০ পয়সা। ৫ নং ঘাট, খুলনা, ১৩ নভেম্বরশ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ছয় দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থালাবাসন হাতে নিয়ে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। এতে খুলনার আটরা ও মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স ও হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিকের অংশ নেন। খুলনা, ১৩ নভেম্বরখেতের ধান কাটতে কাটতে দুপুর হয়ে গেছে। তাই মাঠে বসেই দুপুরের খাবার খাচ্ছেন কৃষিশ্রমিকেরা। পানবাড়ি, রংপুর, ১৩ নভেম্বরসাইকেলের টায়ার নিয়ে খেলায় মেতেছে তিন শিশু। পানবাড়ি, রংপুর, ১৩ নভেম্বরস মিলের লাকড়ি মাপার জন্য পথের ধারে টাঙিয়ে রাখা হয়েছে দাঁড়িপাল্লা। বিদ্যালয়ে যাওয়ার পথে সেই পাল্লায় শিক্ষার্থীরা ওজন মাপার খেলায় মেতে ওঠে। গোসাইবাড়ী, ধুনট, বগুড়া, ১৩ নভেম্বরধানের ফলন ভালো হওয়ায় বেশ খুশি শাহারউদ্দীন। তালুক তামপাট, রংপুর, ১৩ নভেম্বর২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সমাবেশ উপলক্ষে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন জেলা বিএনপির নেত্রীরা। রাজগঞ্জ, কুমিল্লা, ১৩ নভেম্বরমুলা, আলু, বেগুন, শিমসহ শীতকালীন সবজিখেতের আগাছা পরিষ্কার করার কাজে ব্যস্ত পাহাড়ি কিষানি। কুতুকছড়ি, রাঙামাটি, ১৩ নভেম্বর