প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক উৎসবে সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা। বাংলা একাডেমি, ঢাকা, ৪ নভেম্বরপাকা ধান কাটতে ব্যস্ত পাহাড়ি নারীরা। শুকর ছড়ি খামার পাড়া, রাঙামাটি, ৪ নভেম্বর
বিজ্ঞাপন
সাইকেলে করে নিত্যপ্রয়োজনীয় প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন আল আমিন। মানিককান্দি, দাউদকান্দি, কুমিল্লা, ৪ নভেম্বর
বিজ্ঞাপন
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা। প্রথম আলো বন্ধুসভার সদস্যদের আয়োজনে এই প্রতিযোগিতায় ছবি আঁকছে এক খুদে শিল্পী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, ব্রাহ্মণবাড়িয়া, ৪ নভেম্বরপুঁইশাক তুলে তা বিক্রির জন্য আঁটি বেঁধে রাখছেন এক কৃষক। পালিচড়া, রংপুর, ৪ নভেম্বরবাঁশের তৈরি বইয়ের তাক ফেরি করছেন সায়েম আহমদ নামের এক বিক্রেতা। প্রতিটি তাক ৩৫০ টাকায় বিক্রি করেন তিনি। খাদিমনগর, সিলেট, ৩ নভেম্বরধান সেদ্ধ করার পর তা রোদে শুকাচ্ছেন নারীরা। কুশাহা এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ নভেম্বরশুরু হয়েছে শীতের সবজির মৌসুম। তোলা শুরু হয়েছে শিম। জমি থেকে শিম তুলছেন কিষানি লিপি রানী। বাড়ৈপাড়া, মিঠাপুকুর, রংপুর, ৪ নভেম্বরসাড়ে চার বিঘা জমিতে করা হয়েছে আম, পেয়ারা, মাল্টা, কমলা ও বরইয়ের মিশ্র ফলের বাগান। বাগানজুড়েই এখন ফলের সমারোহ। কদমতলী, গাবতলী, বগুড়া, ৪ নভেম্বরনানা আয়োজনে চাঁদপুরে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সকালে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার পাড়ে শহরের বড় স্টেশন মোলহেডে শতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৪ নভেম্বরপ্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে এতিম শিশুদের নিয়ে মিল্লি উৎসব। দুপুরে জামালপুরের সরকারি শিশু পরিবারে। ৪ নভেম্বরকক্সবাজারে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি নজিবুল ইসলাম। ৪ নভেম্বরযানবাহনের গতিসীমা পর্যবেক্ষণ করছেন দাউদকান্দি হাইওয়ে থানার একজন পুলিশ সদস্য। স্বাভাবিক গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ নভেম্বরআগামীকাল অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশ স্থলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে অবস্থান করছেন। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ৪ নভেম্বরপরিবহন ধর্মঘট থাকায় বাস, থ্রি-হুইলার চলাচল করছে না। তাই সড়ক অনেকটা ফাঁকা। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে কাছের গন্তব্যের যাত্রীরা বিকল্প উপায়ে ভ্যান, রিকশায় গন্তব্যে যাচ্ছেন। গরিয়ারপাড়, বরিশাল, ৪ নভেম্বরপ্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে এক হাজার তালের বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহর রক্ষা বেড়িবাঁধ ও মাঠের খোলা রাস্তার দুই পাশে এসব বীজ রোপণ করা হবে। বাড়িগ্রাম, বানিবহ, রাজবাড়ী, ৪ নভেম্বরদুদিনের পরিবহন ধর্মঘটের কারণে কোনো রুটের যানবাহন চলছে না। তাই টার্মিনালে বাসগুলো পার্ক করে রাখা হয়েছে। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ৪ নভেম্বরশুরু হয়েছে আমন ধান কাটা। জমিতে ধান কেটে শুকানো শেষে মাড়াই করছে কৃষক পরিবার। ফতেপুর, রংপুর, ৪ নভেম্বরশীত আসছে, তাই লেপ-তোশকের চাহিদা বেড়েছে। লেপ বা তোশক তৈরি করে ৭০ টাকা মজুরি পান কেয়ামনি বেগম। প্রতিদিন ছয়টির মতো লেপ-তোশক তৈরি করতে পারেন তিনি। ফতেপুর, রংপুর, ৪ নভেম্বরপথ ভুলে দলছুট হয়েছে কালো মুখ হনুমানটি। মানুষের তাড়া খেয়ে ঘুরছে এখানে-ওখানে। পরে এক পশুপ্রেমী তাঁদের নিবৃত্ত করেন। মাটি সড়ক, গোপালপুর, পাবনা, ৪ অক্টোবরপ্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় ১৫০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিন বিভাগে ১৫ জনকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। প্রেসক্লাব মিলনায়তন, পাবনা, ৪ অক্টোবরকমতে শুরু করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর পানি। পানি কমায় শৌখিন মৎস্যশিকারিরা বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত। জালুয়াপাড়া, কুমিল্লা, ৪ অক্টোবর