একঝলক (৫ ডিসেম্বর, ২০২২)

কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় আজ মধ্যরাতে ব্রাজিলের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। তাই ব্রাজিলের খুদে সমর্থক আল আমিনের পতাকা নিয়ে উন্মাদনা। পূর্ব কামালকাছনা, রংপুর, ৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
ইট তৈরিতে ব্যস্ত এক নারী শ্রমিক। প্রতি হাজার ইট উৎপাদনে এই শ্রমিকদের মজুরি মেলে ৪০০ টাকা করে। যুগিহাটি, রূপসা, খুলনা, ৫ ডিসেম্বর
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করায় যানজটসহ চলাচলে সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। লিংক রোডের শিবু মার্কেট এলাকা, নারায়ণগঞ্জ, ৫ ডিসেম্বর
দেশীয় ও হাইব্রিড প্রজাতির রজনীগন্ধার চারা বিক্রি করতে বসেছেন বিক্রেতা মনসুর আলী। যশোর থেকে আনা এসব চারা ২০ টাকা দরে বিক্রি করছেন তিনি। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ৫ ডিসেম্বর
খেজুরের রসের স্বাদ নিচ্ছে বুলবুলি। যুগিহাটি, রূপসা, খুলনা, ৫ ডিসেম্বর
সিলেটের বিভিন্ন এলাকায় চলছে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ। ধান ঘরে তুলতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। উমাইরগাঁও, সিলেট, ৫ ডিসেম্বর
১০ ডিসেম্বরের গণসমাবেশকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ করছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ৫ ডিসেম্বর
রাজধানীতে ১০ ডিসেম্বরের গণসমাবেশকে সামনে রেখে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড়। ঢাকা, ৫ ডিসেম্বর
বাঁশ দিয়ে হাতে তৈরি করা কুলা ও ডালা ফেরি করে বিক্রির জন্য বের হয়েছেন শুকুর আলী। এক জোড়া কুলা ও ডালা তিনি ১০০ টাকায় বিক্রি করেন। সাতমাথা, বগুড়া, ৪ ডিসেম্বর
আলুর বীজ নিয়ে জমিতে যাচ্ছেন চাষি। হোসেননগর, রংপুর, ৪ ডিসেম্বর
শীতের সকালে কৃষক রুস্তম শেখ পালংশাকের খেত পরিচর্যা করছেন। কামার ডাংগী, ফরিদপুর, ৪ ডিসেম্বর
হাটে মাটির তৈজসপত্র বিক্রি করছেন এক ব্যক্তি। ছাতিয়ানতলা বাজার, বাঘারপাড়া, যশোর, ৪ ডিসেম্বর
বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। দীর্ঘদিন ধরে নতুন সেতু তৈরির কাজ চলছে। ফলে সৃষ্ট ধুলায় অতিষ্ঠ পথচারীরা। এভাবেই প্রতিদিন ধুলার মধ্যে দিয়ে চলাচল করছেন তাঁরা। আমিনবাজার এলাকা, ঢাকা, ৪ ডিসেম্বর
দেশের প্রায় সব অঞ্চলেই কাঠঠোকরা দেখা যায়। ‘পাকড়া কাঠঠোকরা’ বা ‘জরদ কাঠঠোকরা’ নামেও এরা পরিচিত। বাঁশে গর্ত করে বাসা তৈরি করছে কাঠঠোকরাটি। সবুজবাগ, বগুড়া, ৪ ডিসেম্বর
গাছের ডালে গাড়ির টায়ার বেঁধে দোল খাচ্ছে দুই বন্ধু। একজন ব্রাজিল আর অন্যজন আর্জেন্টিনার সমর্থক হলেও সে প্রভাব পড়েনি বন্ধুত্বে। প্রধান ডাকঘর কার্যালয়, রাধানগর, পাবনা, ৪ ডিসেম্বর
সড়কের বাঁকে ওভারটেক নিষেধ থাকলেও পাল্লা দিয়ে পরপর দুটি ট্রাককে পেরিয়ে যাচ্ছে অপরটি। ট্রাক-বাসের বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, গাছপাড়া, পাবনা, ৪ ডিসেম্বর
শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশকের চাহিদা বাড়ে। গ্রাম-শহরে ভ্যানে করে লেপ-তোশক বিক্রি বেড়ে যায়। লেপ-তোশক নছিমন গাড়িতে করে বিক্রির জন্য বেরিয়েছেন এক মৌসুমি ব্যবসায়ী। শিবেরবাজার, সিলেট, ৪ ডিসেম্বর
সিলেটের কাজীরবাজারে রয়েছে সুপারির আড়ত। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারেরা এখানে সুপারি বিক্রির জন্য আনেন। ট্রাকে থেকে সুপারি নামাচ্ছেন শ্রমিকেরা। কাজীর বাজার, সিলেট, ৫ ডিসেম্বর