ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল, কাগজসহ শিক্ষা উপকরণের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বগুড়ায় গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৫ জানুয়ারিরাজধানীর জুরাইন থেকে মিটসেফের প্রতিটি অংশ আলাদা করে আনা হয়েছে। এখন অংশগুলো জোড়া লাগানোর কাজে ব্যস্ত ফার্নিচারমিস্ত্রি মো. গফুর। এ কাজে দৈনিক ৫০০ টাকা মজুরি পান তিনি। বন্দর বাজার এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ জানুয়ারি
বিজ্ঞাপন
বিস্তীর্ণ জায়গাজুড়ে শর্ষেখেত। গবাদিপশুর জন্য ঘাস কেটে খেতের আল ধরে বাড়ির উদ্দেশে হেঁটে চলেছেন খামারি। হাজরাদী এলাকা, বন্দর, নারায়ণগঞ্জ, ১৫ জানুয়ারি
বিজ্ঞাপন
সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় সবজি চাষ করেন স্থানীয় কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা সবজিখেতে ব্যস্ত থাকেন তাঁরা। শীতের সকালে বাঁধাকপির খেত পরিচর্যায় ব্যস্ত এক ব্যক্তি। সিলেট, ১৫ জানুয়ারিসিলেট অঞ্চলে আমন ধান ঘরে তোলা শেষ। ধানের খড় গবাদিপশুর খাবারের জন্য মজুত করে রাখা হয়। ঠেলাগাড়িতে করে খেত থেকে খড় নিয়ে বাড়িতে যাচ্ছেন এক ব্যক্তি। নোয়াপাড়া, সিলেট, ১৫ জানুয়ারি শর্ষের ফুল থেকে মৌমাছি ও পোকা ধরায় ব্যস্ত ফিঙে। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১৫ জানুয়ারিবিদ্যুতের তারের নিচে তৈরি করা হয়েছে অবৈধ তোরণ। ঝুঁকি নিয়ে সেই তোরণ অপসারণ করছেন সিটি করপোরেশনের কর্মচারীরা। টাউন হল মোড়, ময়মনসিংহ, ১৫ জানুয়ারিখেতের হলুদ তোলার পর সড়কের ওপর শুকাতে দিয়েছেন পেয়ারা বেগম। শুকানোর পর পাইকারি দরে হলুদ বিক্রি করা হবে। প্রতি কেজি ২০০-২২০ টাকা দরে বিক্রি করবেন তিনি। কটকবাজার, সদর উপজেলা, কুমিল্লা, ১৫ জানুয়ারিকুমিল্লা সদর উপজেলার গাজীপুর গ্রামের ইউনুস মিয়া প্রায় ৬ বছর ধরে নিজের জমিতে আখ চাষ করছেন। সেই আখ দিয়ে নিজেই গুড় তৈরি করেন। বাড়ি থেকে ১৮০ টাকা দরে প্রতি কেজি গুড় নিয়ে যান ক্রেতারা। কুমিল্লা, ১৫ জানুয়ারি ভৈরব নদ থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন আবদুল গাফফার। প্রতি কেজি ফেলে দেওয়া বোতল ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করেন। ৭ নম্বর ঘাট এলাকা, খুলনা, ১৫ জানুয়ারিমরক্কো থেকে নৌপথে বিএডিসির ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার এসেছে। সারের বস্তা জাহাজ থেকে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। প্রতি বস্তা সার তুলে শ্রমিকেরা মজুরি পাবেন ৫ টাকা ৬০ পয়সা। ৭ নম্বর ঘাট, খুলনা, ১৫ জানুয়ারিশীতের সকালে কাজে বের হয়েছেন রেলওয়ের কর্মীরা। কাজ শেষে দাঁড়িয়ে গল্পে মেতেছেন তাঁরা। ঈশ্বরদী জংশন, পাবনা, ১৫ জানুয়ারিশর্ষেখেতে কীটনাশক ছেটাচ্ছেন চাষি আবদুল কাদের। উত্তম ফকিরপাড়া, রংপুর, ১৫ জানুয়ারি ঘন কুয়াশায় মোড়ানো শীতের সকাল। এর মধ্যেই কাজে বের হয়েছেন এই কর্মজীবী নারী। রেললাইন ধরে হেঁটে চলেছেন। পাতিবিল, ঈশ্বরদী, পাবনা, ১৫ জানুয়ারিশীতের সকালে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। অভিরাম এলাকা, রংপুর, ১৫ জানুয়ারিটমেটোখেত পরিচর্যায় ব্যস্ত বেলাল। ৩০ থেকে ৪০ দিনের মধ্যে টমেটো পরিপক্ব হবে। এরপর বাজারে নিয়ে বিক্রি করা হবে। লামচরি, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল, ১৫ জানুয়ারিকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৯ ঘণ্টা ও আরিচা-কাজিরহাট রুটে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার সকালে কুয়াশা কমলে ফেরি ও লঞ্চ চালু হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জানুয়ারিভোলার চারপাশে জেগে ওঠা চরাঞ্চলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে পরিযায়ী পাখি আসে। ছবিগুলো তেঁতুলিয়া নদীর মধ্যে জেগে ওঠা চর থেকে শুক্রবার তোলা। গঙ্গাপুর, ভোলা, ১৫ জানুয়ারি পৌষসংক্রান্তি উপলক্ষে বাড়ির আঙিনায় আলপনা আঁকছেন এক নারী। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ জানুয়ারিরাঙামাটির ঘাগড়া উচ্চবিদ্যালয়ের নারী ফুটবল খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক। ঘাগড়া উচ্চবিদ্যালয় মাঠ, রাঙামাটি, ১৫ জানুয়ারিমৌলভীবাজারের জুড়ী উপজেলার চিরাইয়ারপাড় এলাকায় পৌষসংক্রান্তি উপলক্ষে শত বছর ধরে রথযাত্রা হয়। ১৫ জানুয়ারিচরাঞ্চলের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। মাঠ থেকে ঘোড়ার গাড়িতে করে কৃষিপণ্য কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওফাজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, সদর উপজেলা, চর মাধবদিয়া ইউনিয়ন, ফরিদপুর, ১৫ জানুয়ারিগাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে আড়াই শ বছর ধরে আয়োজন হচ্ছে এমন মাছের মেলা। ১৫ জানুয়ারিশীতকালে পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর থাকে ভোলার চারপাশে জেগে ওঠা চরাঞ্চলগুলো। এসব পাখির অনেকগুলো আসে হিমালয় ও তার আশপাশ থেকে। তেঁতুলিয়া নদীর চর, গঙ্গাপুর, ভোলা, ১৫ জানুয়ারিখেলার মাঠের জায়গা দখল করে ডাম্পিং করা হয়েছে দারুস সালাম থানার জব্দ করা গাড়ি। দারুস সালাম ঈদগাঁহ মাঠ, মিরপুর, ঢাকা, ১৫ জানুয়ারিতুরাগ নদের মধ্যে জাহাজ ও নৌকার মাঝখান দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বালুর ট্রলার। নদীপথে এমন ঝুঁকির কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দিয়াবাড়ি, মিরপুর ১, ঢাকা, ১৫ জানুযারি