পথের ধারে ফুটে আছে ভুঁই ওকরা ফুল। ইংরেজিতে এ ফুল ফ্রগফ্রুট বা টার্কি ট্যাঙ্গল নামে পরিচিত। দেশের বিভিন্ন এলাকায় এটি জলবুটি, জলপিপলি বা কাচড়াঘাস নামেও পরিচিত। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ জুলাইটানা বৃষ্টিতে কাদায় সয়লাব কাঁচা সড়ক। পশ্চিম বান্দুটিয়া, মানিকগঞ্জ, ২১ জুলাইপুঁইয়ের লতায়-পাতায় টিপটিপ বৃষ্টির ফোঁটা। মোনতলা আদাম, রাঙামাটি। ২১ জুলাই খালের ওপর সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে স্থানীয় মানুষ। লোহালিয়া-ভুড়িয়া ইউনিয়ন, পটুয়াখালী, ২১ জুলাই
বিজ্ঞাপন
আড়ত থেকে ট্রাকে তোলা হচ্ছে কাঁঠাল। ভালুকা, ময়মনসিংহ, ২১ জুলাইছোট একটি ব্যাঙ শিকার করে সবজিখেতের মাচায় বসেছে ল্যাঞ্জা কসাই পাখি। ডুমনী, শ্রীপুর, গাজীপুর, ২১ জুলাই
বিজ্ঞাপন
খেতের পাট কেটে পাশের খালের পানিতে জাগ দিচ্ছেন কৃষক। শোলাকুন্ডু, ফরিদপুর, ২১ জুলাইপাইকারি বাজারে ট্রাকভর্তি মিষ্টিকুমড়ার বস্তা নামাতে ব্যস্ত শ্রমিকেরা। সোবহানীঘাট, সিলেট, ২১ জুলাইনিজের ২২ শতাংশ জমিতে লাগানো আখের পরিচর্যায় ব্যস্ত কৃষক রইছ শেখ। ২০ হাজার টাকা ব্যয়ে আখ চাষ করে ভালো ফলনের আশা করছেন তিনি। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২১ জুলাই আধুনিক নির্মাণকাজের জন্য ইট ভেঙে মেশিনে তৈরি হচ্ছে সুরকি। দিন শেষে তাঁরা একেকজন মজুরি পাবেন ৮০০ টাকা। তেলিবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ জুলাইবাসা তৈরির জন্য খড়খুটো সংগ্রহ করছে একটি শালিক। কুমড়া টিলা সেতু এলাকা, রাঙামাটি, ২১ জুলাই কদিন আগেও বৃষ্টিতে কাদা হয়ে যাওয়া পথ মাড়িয়ে স্কুলে যেতে হতো এই শিশুদের। এখন কাদাময় পথে ইট বিছিয়ে দেওয়ায় কিছুটা স্বস্তিতে স্কুলমুখী শিশুরা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ২১ জুলাই চালকের চোখে ছিল তন্দ্রা, ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গিয়েছিল ট্রাকটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট স্টেশন এলাকা, চট্টগ্রাম, ২১ জুলাইপদ্মা নদীর তীরে বসে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল প্রস্তুত করছেন জেলেরা। এ জালের কারণে হুমকিতে পড়েছে জলজ প্রাণী। সম্প্রতি জাজিরার নাওডোবা এলাকায়।। নাওডোবা, জাজিরা, শরীয়তপুরমনু নদের শান্ত জলে নৌকা ভাসিয়ে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। মনু সেতু, মৌলভীবাজার, ২১ জুলাইকুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সড়কটারী এলাকায় ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে আবার ধস দেখা দিয়েছে। কাঁচকোল সড়কটারী এলাকা থেকে ছবিটি তোলা। ২১ জুলাই টিপটিপ বৃষ্টিতে ছাতা মাথায় দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুলাইজমি চাষের ফাঁকে ছেলেকে নিয়ে ক্ষণিকের বিশ্রামে কৃষক শাহজাহান আলী। গোবিন্দপুর, শাজাহানপুর, বগুড়া, ২১ জুলাইগ্রামের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন কৃষক মনু মিয়া। মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ জুলাইরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধে বন্ধ ট্রেন চলাচল। স্টেশন থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশন, ২১ জুলাইজমিতে রোপণের জন্য কাঁধে ধানের চারা নিয়ে যাচ্ছেন এক কৃষক। ওকরাবাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুলাইব্যস্ত সড়কের পাশেই উন্মুক্ত ময়লার স্তূপ, বৃষ্টিতে ছড়ায় দুর্গন্ধ ও বাড়ে দুর্ভোগ। বঙ্গবীর রোড, সিলেট, ২১ জুলাইঝুম বৃষ্টিতে ছাদের চেয়ারে নিশ্চিন্তে বসে ঘুঘু পাখি। মাটিসড়ক, গোপালপুর, পাবনা, ২১ জুলাই কালো মেঘে ঢাকা আকাশ, টইটম্বুর কীর্তনখোলা নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। দপদপিয়া সেতু, চরকাউয়া, বরিশাল, ২১ জুলাইপথের ধারে ফুটেছে হলুদ রঙের রেনালদি ফুল। বনবাড়িয়া, সিরাজগঞ্জ, ২১ জুলাইপানি বাড়ায় হাওরে মিলছে দেশীয় মাছ। এ সময় হাওরের অনেকেই মাছ শিকার করে তাঁদের জীবিকা নির্বাহ করে থাকে। কোষা নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত দুই ব্যক্তি। খয়রত হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জপায়রা–বিষখালী–বলেশ্বর নদীর মোহনা থেকে উদ্ধার হওয়া অবৈধ চারটি চাঁই পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। পদ্মা স্লুইস এলাকা, পাথরঘাটা, পটুয়াখালী, ২১ জুলাই