যশোরের বসুন্দিয়া থেকে আনা কাঁঠাল খুলনার সড়কের পাশে বিক্রি হচ্ছে। এসব কাঁঠাল আকার অনুযায়ী ৩০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম চাইছেন বিক্রেতারা। পাওয়ার হাউস মোড়, খুলনা, ৪ জুনঅসহনীয় গরম। অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে পদ্মায় গোসল করতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। চর টেপুরা, চর মাধবদিয়া, ফরিদপুর, ৪ জুন
বিজ্ঞাপন
বোরো ধান মাড়াই শেষে খড়গুলো বাড়ির পাশে গ্রামীণ পাকা সড়কে রোদে শুকিয়ে নিচ্ছেন দুই গৃহবধূ। আছরউদ্দিন মোল্লার ডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ৪ জুন
বিজ্ঞাপন
গরমে তালশাঁসের চাহিদা বেশি। তাই বিক্রির জন্য তালের কাঁদি কেটে নামাতে নিজেদের গাছে উঠেছেন এক ব্যক্তি। ওয়াজউদ্দিন মুন্সির ডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ৪ জুনপ্রখর রোদের মধ্যে ধান শুকাতে দিয়েছেন কিষানি। প্রখর রোদ থেকে বাঁচতে নিজের মাথার ওপর ধরেছেন ছাতা। সালেহপুর, সিলেট, ৪ জুনলিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে পুরোদমে জমে উঠেছে বেচাকেনার হাট। বাজারে এসেছে সুস্বাদু ও রসালো বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু। মানভেদে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। আওতাপাড়া হাট, ঈশ্বরদী, পাবনা, ৪ জুন নিজের খেত থেকে ধনেপাতা সংগ্রহ করে গন্তব্যে নিয়ে যাচ্ছেন পাহাড়ি কিষানি। দেবতাছড়ি গ্রাম, রাঙামাটি, ৪ জুননীল–কালো রঙের মৌটুসি পাখিটি মরা বাঁশের ডালে বসে ডাকাডাকি করছে। কুমড়া টিলা, রাঙামাটি, ৪ জুনগরমে হাঁসফাঁস প্রাণিকুলের। এই গরমে কিছুটা স্বস্তি পেতে মাঠের মাঝখানে থাকা কাদাপানিতে গা ডুবিয়ে আছে মহিষের দল। ফিরিঙ্গিবাজার, চট্টগ্রাম, ৪ জুনজৈষ্ঠ্যের তীব্র গরমে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বড় মসজিদের পাশের টিউবওয়েলে পানি সংগ্রহ করতে ভিড় করছেন শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও পথচারীরা। অনেকে বোতলে করে পানি নিয়ে যাচ্ছেন, আবার কেউ মাথা ও মুখে পানি ছিটিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। কাতালগঞ্জ, চট্টগ্রাম, ৪ জুন ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ড এলাকায়। আগুনে উত্তপ্ত লোহা আর দক্ষ কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জাহাজ ও ট্রলারের প্রপেলার। তেলঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৪ জুনব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে গৃহস্থালি সরঞ্জাম ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়। কালশী, মিরপুর, ঢাকা, ৪ জুন