ফেলে দেওয়া ফলের খোসায় খাবার খুঁজছে কাঠবিড়ালি। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৭ সেপ্টেম্বরইলিশের আশায় পদ্মা নদীতে জাল ফেলেছেন জেলেরা। জালে ইলিশ না উঠলেও মিলছে অন্যান্য মাছ। ভাঁড়ারা, পাবনা, ৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পারুল ফুলের সামনে উড়ছে ভ্রমর। জারুলছড়ি গ্রাম, রাঙামাটি, ৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদে জাল দিয়ে মাছ ধরা চলছে। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ৭ সেপ্টেম্বররেললাইন, পরিত্যক্ত লোহা কিংবা রেলিংয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে রেললতা। ভান্ডারপাইকা, শাজাহানপুর, বগুড়া, ৭ সেপ্টেম্বরঅবসর সময়ে জাল বুনছেন আবু তালেব মিয়া। জাল বোনা শেষ হলে করতোয়া নদীতে মাছ শিকারে যাবেন তিনি। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ৭ সেপ্টেম্বরবাড়ির ছাদে লাগানো ড্রাগনগাছে ফুটেছে ফুল। বৃষ্টির ফোঁটায় আরও সুন্দর হয়ে উঠেছে ফুলটি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জপ্রখর রোদ ও গরমে ক্লান্ত হয়ে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালকেরা। কিনব্রিজ, সিলেট, ৭ সেপ্টেম্বরসিলেট সার্কিট হাউস-কালীঘাট সড়কের এক পাশে পার্ক করে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক। অবৈধ পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ সড়কটি। সার্কিট হাউস, সিলেট, ৭ সেপ্টেম্বরশুকনা ডালে বসে আছে কয়েকটি শালিক। মন্থনা, রংপুর, ৭ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম ১১. শরতের সকালে প্রকৃতিতে যেন হেমন্তের আমেজ। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। রতিরামপুর, রংপুর, ৭ সেপ্টেম্বরশরতের সকালে প্রকৃতিতে যেন হেমন্তের আমেজ। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। রতিরামপুর, রংপুর, ৭ সেপ্টেম্বরময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গেছে জিরানি খালের একাংশ। ব্যাহত হচ্ছে পানিপ্রবাহ, জমে থাকা পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। নন্দীপাড়া পাকা ব্রিজ-সংলগ্ন এলাকা, ঢাকা, ৭ সেপ্টেম্বরবড়শি দিয়ে মাছ শিকার করছে দুই কিশোর। সুগন্ধিয়া, ঝালকাঠি, ৭ সেপ্টেম্বর বাগান থেকে পাড়া আমড়া বস্তায় ভরে নৌকায় করে বিক্রির জন্য আনা হয়েছে। নৌকা থেকে অন্য নৌকায় তোলা হচ্ছে আমড়ার বস্তা। হিমানন্দকাঠি, ঝালকাঠি, ৭ সেপ্টেম্বরহাতি সংরক্ষণ, আবাসস্থল পুনরুদ্ধার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা। উপজেলা পরিষদ চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ৭ সেপ্টেম্বরনদীর পাড়ে শুকাতে দেওয়া পাটখড়ি বিক্রির পর পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। দোগাছি, পাবনা, ৭ সেপ্টেম্বরদূরের পথে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। জানপুর, রংপুর, ৭ সেপ্টেম্বরশাপলার কলির ওপর ডানা মেলে বসেছে ফড়িং। উজানীপাড়া, বান্দরবান, ৭ সেপ্টেম্বরধানখেতে কীটনাশক ছিটিয়ে ফসলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। তংপ্রু নতুনপাড়া, বান্দরবান, ৭ সেপ্টেম্বরচা-বাগান থেকে সংগ্রহ করা পাতা নিজস্ব বাহনে করে কারখানায় নেওয়া হচ্ছে। কেওয়াছড়া, সিলেট, ৭ সেপ্টেম্বরতিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। কটকায় নির্বিঘ্নে বিচরণ করছে হরিণের দল। কটকা, সুন্দরবন, ৭ সেপ্টেম্বর