খেত থেকে আখ কাটছেন এক চাষি। পূর্ব মূলঘর গ্রাম, সদর উপজেলা, রাজবাড়ী, ৪ নভেম্বরভুবনেশ্বর নদে পানি কমেছে। নৌকায় বসে বড়শি দিয়ে নদে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। মুন্সি ডাঙ্গী, ডিগ্রিচর, সদর উপজেলা, ফরিদপুর, ৪ নভেম্বর
বিজ্ঞাপন
রাখের উৎসব উপলক্ষে প্রদীপ ও ধূপ জ্বালিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। ঈশ্বর পাঠশালা, কুমিল্লা, ৪ নভেম্বর
বিজ্ঞাপন
সকাল সকাল হাওয়াই মিঠাই নিয়ে লোকালয়ে এই বিক্রেতা। কোমরপুর, পাবনা, ৪ নভেম্বর। ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বরফকলগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। কারখানায় বরফ তৈরিতে ব্যস্ত দুই কর্মী। পোর্ট রোড, বরিশাল নগর, ৪ নভেম্বর খেতেই খেজুর রসের কলস নিয়ে গেছেন বিক্রেতা। গ্লাসে করে রস খাচ্ছেন তিনি। বুড়িরহাট এলাকা, রংপুর, ৪ নভেম্বরলোকালয়ে এসেছে মুখপোড়া হনুমানটি। মুন্সি ডাঙ্গী, ডিগ্রিচর, সদর উপজেলা. ফরিদপুর, ৪ নভেম্বর