কনকনে শীতের মধ্যে মোটরসাইকেলে স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন এক চালক। বদরপুর, ফরিদপুর, ৩ জানুয়ারিশীতকালীন সবজি ফুলকপি-বাঁধাকপির চাষ করেছেন কৃষক গোবিন্দ রায়। সাচিয়া, কৈজুরী ইউনিয়ন, ফরিদপুর, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
তীব্র শীতে সন্তানকে গরম কাপড়ে জড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক মা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
নিজের তৈরি রঙিন কুলা-ডালা-সাজি ভারে সাজিয়ে বিক্রি করতে বেরিয়েছেন বাবু শেখ। সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরে এগুলো বিক্রি করে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ৩ জানুয়ারিসিলেটে শুরু হয়েছে বোরো ধানের চারা রোপণ। হাওরের জমিতে বোরো রোপণের জন্য বীজতলায় ধানের বীজ ছিটাচ্ছেন এক কৃষক। ফাগইল, সিলেট, ৩ জানুযারিসবজিখেতে পোকামাকড় শিকার করতে ওড়াউড়ি করছে বুলবুলি পাখি। ফাগইল, সিলেট, ৩ জানুযারিসিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে টমেটো চাষ করেন স্থানীয় চাষিরা। মৌসুমের শুরু থেকে এসব টমেটো পাওয়া যায় বিভিন্ন বাজারে। প্রতিদিন খেত থেকে টমেটো তুলে পাশেই সেগুলো বাছাই করে রাখছেন এক চাষি। ফাগইল গ্রাম, হাটখোলা, সিলেট, ৩ জানুযারিসারা দিন দেখা নেই সূর্যের, রোদ না থাকায় শীতের তীব্রতা বেড়েছে। শীতে কষ্ট পাচ্ছিল পশু–পাখিও। উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে বসেছেন একজন, সঙ্গে নিয়েছেন ছাগলছানাগুলোকে। ৫ নম্বর ঘাট, খুলনা, ৩ জানুয়ারিকাপ্তাই হ্রদে গতকাল সন্ধ্যায় জাল ফেলেছিলেন। আজ কুয়াশাচ্ছন্ন সকালে জাল তুলছেন এক মৎস্যশিকারি। রাবার বাগান, রাঙামাটি, ৩ জানুয়ারিমিষ্টিকুমড়ার ফুল নিজের খেত থেকে তুলছেন এক পাহাড়ি চাষি। হাটে এক আঁটি ফুল বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। পুরানপাড়া, কুতুকছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারিউত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে; কিন্তু এতে বাড়িতে বসে থাকার উপায় নেই খেটে খাওয়া দিনমজুরদের। জীবিকার তাগিদে সকালে শীতের মধ্যে কাজের সন্ধানে বের হয়েছেন এই শ্রমিকেরা। শহর, পাবনা, ৩ জানুয়ারিজেঁকে বসেছে শীত। তাই বেড়েছে টুপি ও হাত-পায়ের মোজার চাহিদা। এসব পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। লাইব্রেরি বাজার, পাবনা, ৩ জানুয়ারিরংপুরে তিন দিন পর সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিলতেই কাপড় শুকাতে দিচ্ছেন গৃহিণীরা। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৩ জানুয়ারিশীতের দিনে বাসাবাড়িতে পিঠা-পুলি-পায়েস খাওয়ার ধুম পড়ায় চাহিদা বেড়ে যায় গরুর দুধের। তাই সকালের শীতের মধ্যেই দুধ বিক্রি করতে এসেছেন এই বিক্রেতা। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। লাইব্রেরি বাজার, পাবনা, ৩ জানুয়ারিতীব্র শীতের মধ্যে দুরন্তপনায় মেতেছে শিশুরা। বকশা, রংপুর, ৩ জানুয়ারি তীব্র শীতে মানুষের পাশাপাশি কাবু হয়ে আছে চিড়িয়াখানার পশুপাখি। জবুথবু হয়ে বসে আছে বানরের দল। চট্টগ্রাম চিড়িয়াখানায়, ৩ জানুয়ারি