পলি পড়ে একেবারে সরু হয়ে গেছে শোলমারী নদী। এখন আর নদীতে তেমন পানি থাকে না। ভাটার সময় নদীতে নৌকা ঠেলে যাচ্ছেন একজন। গুপ্তমারী, বটিয়াঘাটা, খুলনা, ২২ সেপ্টেম্বরকাশবনের ঘাস ছিঁড়ে নিয়ে বাসা বানাতে ব্যস্ত তিলা মুনিয়া পাখিটি। বাসার ভেতরটা নরম রাখতে এরা ব্যবহার করে শরতের কাশফুল। দাপুনিয়া, পাবনা, ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ। এতে শহরে শাকসবজি ও নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। শহরের কালিন্দপুরের মুখে এক ব্যক্তি কিছু শাকসবজি বিক্রি করতে এসেছেন, তাঁকে ঘিরে ক্রেতাদের ভিড়। কালিন্দপুর, রাঙামাটি, ২২ সেপ্টেম্বরভুবনেশ্বর নদে মাছ ধরতে ভেষালের বাঁশের মাথায় জাল বাঁধছেন পেশাদার জেলে সঞ্জিত মালো। মুন্সিডাঙ্গী এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
শিকারের অপেক্ষায় ওত পেত আছে বক। জালশুকা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ সেপ্টেম্বর চরে ফুটেছে শরতের কাশফুল। তবে সেদিকে খুব একটা আগ্রহ নেই নদীপাড়ের জেলেদের। পড়ন্ত বিকেলে মাছ শিকারের জন্য ফাঁদ পাততে ব্যস্ত এক জেলে। চর সদিরাজপুর, পাবনা, ২২ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
জাল থেকে বড়–ছোট আকারের মাছ বাছাই করে নিচ্ছেন মৎস্যশিকারিরা। বানাশুয়া এলাকা, ২২ সেপ্টেম্বরখাবারের সন্ধানে মাটিতে ঘুরছে কাঠবিড়ালি। টেবুনিয়া, পাবনা, ২২ সেপ্টেম্বর বর্ষা মৌসুম শেষ। ধানখেতের পানি শুকিয়ে আসছে। খেতের অল্প পানিতে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। দাঁড়কামারীপাড়া, শাজাহানপুর, বগুড়া, ২২ সেপ্টেম্বরপানি কমে যাওয়ায় হাওরের ডুবন্ত রাস্তা ভেসে উঠছে। সেই রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষ মাছ শিকার করছেন। কিশোরগঞ্জ, নিকলী কুর্শা, ২২ সেপ্টেম্বরপুরোনো খবরের কাগজ দিয়ে একটি একটি করে মুড়িয়ে লাউ ঢাকায় পাঠাচ্ছেন পাইকার। এভাবে ট্রাকের দীর্ঘ যাত্রায় লাউ অক্ষত থাকে। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২২ সেপ্টেম্বর বাঁশের খুঁটিতে বসে মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২২ সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে বীজতলা তৈরি করেছেন কৃষক মফিজ মিয়া। রোপণ করেছেন ফুলকপিসহ শীতকালীন অন্যান্য সবজির চারা। প্রতিটি চারা আকার ও মানভেদে ভিন্ন দামে বিক্রি হয়। সুবর্ণপুর গ্রাম, কুমিল্লা, ২২ সেপ্টেম্বরপ্রধান সড়কে চলাচলের কারণে ব্যাটারিচালিত রিকশা আটক করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শিক্ষা ভবন মোড় এলাকা, ঢাকা, ২২ সেপ্টেম্বর তীব্র রোদ থেকে রক্ষা পেতে প্লাস্টিকের গামলা মাথায় দিয়ে জমি থেকে শাক তুলে আনছেন এই কিষানি। খানপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২২ সেপ্টেম্বর