একঝলক (১৯ অক্টোবর ২০২৩)

ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করছেন লোকজন। কাউনিয়া, মৌলভীবাজার, রংপুর, ১৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
বাজারে আসছে শুরু করেছে আগাম চাষ করা তরমুজ। প্রতি কেজি তরমুজ আকারভেদে ৪০ থেকে ৬০ টাকা পাইকারি দরে বিক্রি করি। নিমসার বাজার, বুড়িচং, কুমিল্লা, ১৯ অক্টোবর
কলার কাঁদি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। শিবু, কাউনিয়া, রংপুর, ১৯ অক্টোবর
দুর্গাপূজার মেলায় বিক্রির জন্য তৈরি করা হচ্ছে শিশুদের খেলনা ঢোল ও গাড়ি। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ১৯ অক্টোবর
সাইকেলে স্কুলে যাচ্ছে দুই স্কুলছাত্রী। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ১৯ অক্টোবর
হেমন্তের সকালে সাইকেলে চারপাশে হরেক পণ্য সাজিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। খাদিমপাড়া, সিলেট, ১৯ অক্টোবর।
শীতকালীন সবজি মুলার বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিষান-কিষানিরা। নূরইল গ্রাম, বগুড়া সদর, ১৯ অক্টোবর।
গরুর হাল নিয়ে জমিতে চাষ করতে যাচ্ছেন চাষি। নাজিরদহ, কাউনিয়া, রংপুর, ১৯ অক্টোবর।
খালের পাড়ে বসে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করছেন গ্রামের দুই নারী। নমরহাট, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ১৯ অক্টোবর