একঝলক (১২ ডিসেম্বর, ২০২২)

দীর্ঘদিন ধরে সড়ক বর্ধিত করার কাজ চলায় ধুলায় অতিষ্ঠ পথচারী। এভাবেই প্রতিদিন ধুলার মধ্য দিয়ে চলাচল করছেন তাঁরা। এই বায়ুদূষণের ফলে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা, ১২ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
পদচারী-সেতুতে না উঠে নিচ দিয়ে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ফার্মগেট, ঢাকা, ১২ ডিসেম্বর
শীত এলে চাহিদা বাড়ে শর্ষের তেলের। পাড়া-মহল্লার মোড়ে বসে ঘোড়ার ঘানি। দিনভর চলে তেল ভাঙানো। এই শর্ষের তেল প্রতি লিটার বিক্রি হয় ৪০০ টাকায়। কেরানীপাড়া, রংপুর, ১২ ডিসেম্বর
ব্যাডমিন্টনের ব্যাটের সুতা বাঁধানোর কাজে ব্যস্ত দোকানের এক কর্মচারী। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ১২ ডিসেম্বর
রসের হাঁড়িতে বুলবুলি পাখির আনাগোনা। বিনোদ গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ১২ ডিসেম্বর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠানে রং খেলায় মেতেছেন বিদায়ী শিক্ষার্থীরা। পাবনা, ১২ ডিসেম্বর
১৪৪ চাকার গাড়িতে করে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় বৈদ্যুতিক সরঞ্জাম নেওয়া হচ্ছে। এই গাড়িগুলোতে থাকেন না কোনো চালক। রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। বগুড়া-ঢাকা মহাসড়কের কাটাবাড়িয়া এলাকা, শাজাহানপুর উপজেলা,বগুড়া, ১২ ডিসেম্বর
নানা ধরনের হস্তশিল্প তৈরি করছেন প্রতিবন্ধীরা। কাঁচিঝুলি, ময়মনসিংহ, ১২ ডিসেম্বর
ময়মনসিংহে আইজিপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ১২ ডিসেম্বর
শীতের সকালে আলুখেতের পরিচর্যা করছেন একদল কৃষক। মজুরি হিসেবে পাবেন ১ হাজার ৭০০ টাকা করে। মানিকদিপা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১২ ডিসেম্বর
বিক্রির জন্য রস এনেছেন এক গাছি। প্রতি গ্লাস রস ১০ টাকা। সোনাকানিয়া, শাজাহানপুর, বগুড়া, ১২ ডিসেম্বর
খেত থেকে বেগুন তুলছেন এক নারী। পাইকারি ১২ টাকা কেজি দরে বিক্রি করা হবে এই বেগুন। গোয়ালের টিলা, ফরিদপুর, ১২ ডিসেম্বর
গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে একটি বোয়াল মাছ। পরে নিলামে বিক্রি হয় মাছটি। গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ ডিসেম্বর
শীতে বারবিকিউ চুলার চাহিদা বাড়ে। পাইকারি ৫০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয় এই চুলা। আলাদাভাবে প্রতিটি শিকের দাম ৪০ টাকা। গ্যালাক্সো মোড়, খুলনা, ১২ ডিসেম্বর
ট্রাক্টর চালিয়ে বাতাসের মাধ্যমে ধানের ধুলা-ময়লা ছাড়িয়ে নিচ্ছেন কৃষকেরা। লাকুটিয়া, বাবুগঞ্জ, বরিশাল, ১২ ডিসেম্বর
শীতে ব্যবহারের জন্য পছন্দের কম্বল দেখছেন এক ব্যক্তি। জহুর হকার্স মার্কেট, চট্টগ্রাম, ১২ ডিসেম্বর
ধুলা থেকে বাঁচতে শিশুর নাক হাত দিয়ে ঢেকে রেখেছেন এক অভিভাবক। রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে উন্নয়নমূলক কাজের জন্য সারা দিন ধুলায় ভরে থাকে চারপাশ। শেরেবাংলা নগর, ১২ ডিসেম্বর