একঝলক (২৯ জুলাই ২০২৪)

জমিতে জমে থাকা পানিতে পাহাড়িদের ঐতিহ্যবাহী লুই দিয়ে মাছ ধরার চেষ্টায় এক নারী। ভাঙ্গামুড়া, কুহালং, বান্দরবান, ২৯ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
গৃহস্থালির কাজে হাটবাজারে ঝাঁকার চাহিদা সব সময় থাকে। বিক্রির জন্য বাড়ির উঠানে বাঁশের ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ সামেলা বেগম। তৈরি শেষে প্রতিটি ঝাঁকা ১৫০ টাকা দরে বিক্রি করা হবে। মল্লিক ডাঙ্গী, ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৯ জুলাই
হাটে বিক্রি হওয়া নতুন পাট। পাইকারিতে প্রতি মণ পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিক্রি হওয়া পাটের গাঁট বাঁধছেন তাঁরা। সারিয়াকান্দি হাট, বগুড়া, ২৯ জুলাই
মাথায় করে ধানের চারা নিয়ে দূরের জমিতে রোপণের জন্য যাচ্ছেন এই কৃষকেরা। পানবাড়ি এলাকা, রংপুর, ২৯ জুলাই
এক হাজার টাকায় কাঠের আলনা কিনে বাড়িতে নেওয়ার জন্য মোটরসাইকেলে বাঁধছেন একজন। সাচিবুনিয়া মোড়, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৯ জুলাই
সিলেটে গত দুই মাসে তিন দফা বন্যা ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে পর্যটকশূন্য হয়ে পড়েছে ওই এলাকার সব পর্যটনকেন্দ্র। ভরা মৌসুমেও নেই পর্যটকদের ভিড়। জাফলং, গোয়াইনঘাট, সিলেট, ২৯ জুলাই
কুমিল্লার বরুড়া উপজেলা আখের জন্য বিখ্যাত। স্থানীয় বাসিন্দারা ২৪ শতাংশ জমিতে আখের চাষ করেছেন। আর কিছুদিন পর বাজারে বিক্রি করতে পারবেন। এখন শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বাতাইছড়ি এলাকা, কুমিল্লা, ২৯ জুলাই