একঝলক (১৪ ডিসেম্বর, ২০২৪)

প্রায় ৪ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করবেন বাচ্চু প্রামাণিক। শীতের প্রকোপ থেকে বীজতলা রক্ষা করতে ছাই ছিটিয়ে দিচ্ছেন তিনি। বেড়েরবাড়ী, ধুনট, বগুড়া, ১৪ নভেম্বর
ছবি: সোয়েল রানা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ শনিবার সকালে গল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধে বহু মানুষ জড়ো হন। গল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধ, খুলনা, ১৪ ডিসেম্বর
জাতীয় প্রেসক্লাবে কবি হেলাল হাফিজের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের জনতা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৪ ডিসেম্বর
শীতের সকালের মিষ্টি রোদে কয়েকজন। গাংনী, মেহেরপুর, ১৪ ডিসেম্বর
গ্রামের পথে সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশু–কিশোরেরা। বড় ইটালি, গাবতলী, বগুড়া, ১৪ ডিসেম্বর
কুয়াশার চাদর ভেদ করে এসেছে স্বর্ণালি সকাল। আসামবস্তি, রাঙামাটি, ১৪ ডিসেম্বর
চরম পর্যায়ে পৌঁছেছে বায়ুদূষণ। ধুলাবালুতে সড়কে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। ঢুলিপাড়া, কুমিল্লা, ১৪ ডিসেম্বর
শিশিরে ভেজা লজ্জাবতী ফুল। সাপছড়ি যৌথ খামারপাড়া, রাঙামাটি, ১৪ ডিসেম্বর
খেলার নাম ‘জুতা নেওয়া’। এতে সারি সারি জুতা পাহারা দেয় একটি দল। অন্য দলের একজন সেই জুতা চুরি করতে যায়। মজার সেই খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। তেঁতুলিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুর শহরের টাউন হল বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন। টাউন হল বধ্যভূমি, রংপুর, ১৪ ডিসেম্বর
পুকুরে জাল টেনে মাছ ধরেছেন জেলেরা। বিক্রির জন্য মাছগুলো বাছাই করা হচ্ছে। পাতিবিল, ঈশ্বরদী, পাবনা, ১৪ ডিসেম্বর
খেত থেকে আমন ধান কাটার পর সড়কের ধারে যন্ত্রের সাহায্যে ধান মাড়াই করে নিচ্ছেন দুই কৃষক। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ১৩ ডিসেম্বর
মৃত্যু হয়েছে বহু বছরের পুরোনো কৃষ্ণচূড়া গাছটির। পাশেই রেলস্টেশনের প্ল্যাটফর্ম। যেকোনো সময় গাছটির শুকনা ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্কুলপড়ুয়া খুদে শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর, ঢাকা, ১৪ ডিসেম্বর
সাম্প্রতিক বন্যার পর গোমতী নদীর চরে আলু চাষ করেছিলেন স্থানীয় কৃষকেরা। এখন শুরু হয়েছে নতুন আলু তোলা। দল বেঁধে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষেরা। বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১৪ ডিসেম্বর
সকালের মিষ্টি রোদে খেলায় মেতেছে কুকুরছানারা। ত্রিশ গোডাউন, বরিশাল, ১৪ ডিসেম্বর
শিকারের জন্য চা-বাগানের বড় একটি গাছে বসে আছে কাঠবিড়ালি। হিলুয়াছড়া চা-বাগান, সিলেট, ১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সিলেট, ১৪ ডিসেম্বর